,

নোবিপ্রবির তত্ত্বাবধানে একই গাছে আলু-টমেটো

news-image

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী মো. মহসীনের তত্ত্বাবধানে একই একই গাছে আলু ও টমেটোর(পমেটো) চাষ শুরু হয়েছে।

প্রাথমিক পর্যায়ে নোবিপ্রবি ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে পমেটোর এ চাষাবাদ শুরু হয়। সফলতার মুখ দেখায় এবার স্থানীয় কৃষকরাও এ সবজিচাষে আগ্রহ প্রকাশ করেছেন।

এ বিষয়ে কৃষি বিজ্ঞানী ড. গাজী মো. মহসীন জানান, একই গাছে আলু (পটেটো) এবং টমেটো এই উৎদাপনশীল গাছটির নাম পমেটো। একই সময়ে এ গাছটিতে আলু ও টমেটোর ফলন হবে।

গাছের তলায় মাটির নিচে উৎপাদিত হবে আলু আর ডগায় গাছের প্রতিটি শাখায় ধরবে থোকায় থোকায় টমেটো। শুনতে অদ্ভূত লাগলে এটিই সত্যি বলে জানান খ্যাতিমান এ বিজ্ঞানী।

রুটস্টক হিসেবে আলুর চারা আর সায়ন হিসেবে টমেটোর চারা ব্যবহার করা হচ্ছে। গ্রাফটিং বা জোড়কলম পদ্ধতিতে সোলানেসি গোত্রের ‘ডায়ামন্ট’ জাতের আলুর সাথে ‘মিন্টো সুপার’ জাতের টমেটোর চারাগাছের জোড়া দিয়ে এই পরীক্ষামূলক চাষের সূচনা করা হয়।
এক্ষেত্রে দুটির চারার বয়স সমান হতে হয়। চারার বয়স যখন ২৫-৩০ দিন হবে তখন দুটি চারাকে জোড়া লাগানো হয়। এতে করে কিছুদিনের মাঝেই আলুর মূল এবং টমেটোর কাণ্ডের সংযোগ হয়ে যায়। এতে করে গাছের উপরে কাণ্ডে ফলে টমেটো এবং মাটির নিচে শেকড়ে উৎপাদিত হয় আলু।

ড. মহসীন আরো জানান, এ সবজি চাষ স্থানীয়দের মাঝে ব্যাপক ভিত্তিতে ছড়িয়ে দিতে পারলে এ অঞ্চলের মানুষের সবজি চাহিদা পূরণ হবে। এটি মানুষের প্রয়োজনীয় খাদ্য নিরাপত্তা বাড়াবে। এছাড়া আলুর স্টার্চের সঙ্গে টমেটোর লাইকোপেন যা একই গাছ থেকে পাওয়া যাবে এবং তা ক্যান্সার প্রতিরোধী বলে জানান তিনি।

এ বিষয়ে অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেন, প্রাথমিক পর্যায়ে নোবিপ্রবি ক্যাম্পাসে পমেটোর চাষ হলেও আমরা ব্যাপকহারে চাষাবাদ করতে আগ্রহী। বাংলাদেশ কৃষিনির্ভর দেশ, আমরা চাই কৃষিতে আরো বেশি গবেষণাবান্ধব কর্মযজ্ঞ হোক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা