বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতার দাপট বেশি দিন থাকে না : কাদের

news-image

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতার দাপট বেশি দিন থাকে না। মানুষের মনের ভাষা, চোখের ভাষা বুঝে মানুষের সঙ্গে ভালো আচরণ করবেন।’

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কেরানীহাটের পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, ‘আমি আপনাদের বলছি, সবাই মিলে এক সঙ্গে কাজ করুন। এখানে শৃঙ্খলার অভাব আছে। দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও চন্দনাইশ-সাতকানিয়া আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথি স্থানীয় সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর উপস্থিতি না দেখে অসন্তোষ প্রকাশ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘সরকার উন্নয়ন করছে। সাতকানিয়ায় আরও উন্নয়ন হবে। আপনার কাজ উন্নয়ন নয়। নিজেদের মধ্যে কলহ, কোন্দল এগুলো ত্যাগ করেন। ইতিমধ্যে জনপ্রতিনিধি বাছাইয়ের কাজ শুরু হয়েছে। জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে। মনোনয়ন নিয়ে ঝগড়া করলে নিজেরাই বিপদে পড়বেন।’

উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ওই পথসভায় স্থানীয় সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগের একাংশ উপস্থিত ছিল না।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত