,

ফিলিপাইনে ৬.৫ মাত্রার ভূমিকম্প, নিহত ১৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ খুঁড়ে ভেতর থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। গতকাল শুক্রবার রাতে মিন্দানাও দ্বীপের দক্ষিণাঞ্চলীয় সুরিগাও শহরের বাসিন্দারা যখন ঘুমিয়ে ছিল তখন এই শক্তিশালী ভূমিকম্প হয়। ভূমিকম্পে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছে এবং অন্তত ১০০ লোক আহত হয়েছে। এছাড়া কয়েক হাজার লোক বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে।

প্রাদেশিক গভর্নর সোন ম্যাতুগাস শনিবার ডিজিএমএম রেডিওকে জানান, প্রাকৃতিক এই দুর্যোগে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে অন্তত ১০০ জন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আঞ্চলিক বেসামরিক নিরাপত্তা প্রধান রোসাউরো আর্নেল গঞ্জালেজ বলেন, ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের ভেতরে কেউ জীবিত আছে কিনা তা নিশ্চিত করতে তল্লাশি ও উদ্ধারকারী দলের সদস্যদের সেখানে পাঠানো হয়েছে।

এদিকে ভূমিকম্পের কারণে সুরিগাও নগরী ও এর আশপাশের এলাকাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার কিছু এলাকায় পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ভূমিকম্পে দো-তলা বিশিষ্ট গাইসানো শপিং মলসহ বেশ কয়েকটি ভবনের ক্ষতি হয়েছে। মলটি নগরীর অন্যতম বৃহৎ স্থাপনা।

বেসামরিক নিরাপত্তা অফিস থেকে বলা হয়েছে, ভূমিকম্পে একটি সেতু ধসে গেছে এবং অপর দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও নগরীর বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা