,

গিনেসে বাংলাদেশের কয়েকটি রেকর্ড

news-image

অনলাইন ডেস্ক : ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এর ওয়েবসাইটে এসব রেকর্ডের কথা আছে। গিনেস বলছে, ওয়েবসাইটে যে রেকর্ডগুলোর তালিকা আছে, সেগুলো সব হালনাগাদ।
সবচেয়ে পাতলা দেশ: রাষ্ট্রতো আর পাতলা হতে পারে না, পাতলা হতে পারে তার মানুষ। সেই হিসেবে ২০১০ সালে বিশ্বের ‘সবচেয়ে পাতলা দেশ’ হিসেবে বাংলাদেশের নাম ওঠে গিনেস বইয়ে। সেই সময় মেয়েদের গড় বিএমআই (বডি ম্যাস ইনডেক্স) ছিল ২০.৫, আর পুরুষদের ২০.৪।

সবচেয়ে ভারি শিল: ১৯৮৬ সালের ১৪ এপ্রিল গোপালগঞ্জে শিলাবৃষ্টি হয়েছিল। সেই সময় যে শিল পড়েছিল তার কোনো কোনোটির ওজন ছিল প্রায় এক কেজি। ঐ দিন ৯২ জন নিহত হয়েছিলেন।
পাঁচ ভাই বিয়ে করেন পাঁচ বোনকে: ১৯৭৭ থেকে ১৯৯৬ সালের মধ্যে নরেন্দ্র নাথ ও তারামনি রায় দম্পতির পাঁচ মেয়ের সঙ্গে তারাপদ কর্মকার ও খানা রানি রায় দম্পতির পাঁচ ছেলের বিয়ে সম্পন্ন হয়।
ফুটবল শৈলী: রোলার স্কেটের উপর দাঁড়িয়ে মাথার উপর ফুটবল নিয়ে ২৭.৬৬ সেকেন্ডে ১০০ মিটার পার হয়েছেন আব্দুল হালিম। ২০১৫ সালের ২২ নভেম্বর ঢাকা রেলওয়ে স্টেশনে এই নৈপুণ্য দেখান তিনি।
দীর্ঘতম মানববন্ধন: ২০০৪ সালের ১১ ডিসেম্বর ৫০ লক্ষেরও বেশি মানুষ একজন আরেকজনের হাত ধরে দাঁড়িয়েছিলেন। সরকারের বিরুদ্ধে ‘অনাস্থা’ প্রকাশের এই কর্মসূচির আয়োজনে ছিল আওয়ামী লীগ। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই মানববন্ধন ১,০৫০ কিলোমিটার দীর্ঘ ছিল।
বন্যায় রেকর্ড সংখ্যক গৃহহীন মানুষ: ১৯৯৮ সালে বাংলাদেশের প্রায় ৫৭ শতাংশ এলাকা বন্যা কবলিত হয়েছিল। সেই সময় প্রায় ২৫ মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়েছিল। ওপরের ছবিটি ২০১৫ সালের।
সাইকেল চালিয়ে রেকর্ডবুকে: এক সারিতে একসঙ্গে ১,১৮৬ জন সাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই পেয়েছে বাংলাদেশে সাইক্লিস্টদের অন্যতম বড় সংগঠন ‘বিডিসাইক্লিস্টস’। গত বছর বিজয় দিবসে সংগঠনটি এই সাইকেল চালনার আয়োজন করেছিল।
জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি: গিনেস বলছে, ২০১০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ২২ লক্ষ ২১ হাজার। দেশটির আয়তন ৫৫ হাজার ৬০০ বর্গকিলোমিটার। সেই হিসেবে বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে বাস করেন ২,৯১৮ জন।
নাম ওঠার অপেক্ষায়: গিনেসের ওয়েবসাইট বলছে, ২০১৪ সালের স্বাধীনতা দিবসে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার বিষয়টি রেকর্ড হিসেবে নিবন্ধিত করতে বাংলাদেশ সরকারের কাছ থেকে যথাযথ প্রমাণ পাওয়ার অপেক্ষায় আছে গিনেস কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে