,

আশুগঞ্জে চাতালকলের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, আহত ২

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাহাদুরপুরে একটি চাতালকলে দুর্বৃত্তদের হামলায় ২ চাতাল শ্রমিক আহত হয়েছে। এসময় দুর্বৃত্তরা বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ মূল্যবান মালামাল খুলে নিয়ে গেছে । আহতরা হলো চাতালকলের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ও মিস্ত্রী আল আমিন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার তালশহর-বাহাদুরপুর সড়কে আব্দুল জলিল অটো রাইস মিলে এ ঘটনা ঘটে। চাতালকলের পরিচালক এনামুল হক জানান, ১০/১১জনের সংঙ্গবদ্ধ দুর্বৃত্তরা অস্ত্র-সস্ত্র নিয়ে ভোরে চাতালকলে প্রবেশ করে অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে ফেলে তাদের মারধর করে। এ সময় চাতালকলের বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ মূল্যবান মালামাল নিয়ে যায় তারা। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, সংঘবদ্ধ চক্রটির গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা