,

সাকিব-মুশফিকের ব্যাটে ২শ’ পেরালো বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : দলের মহাবিপদে আবারও হাল ধরলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং অধিনায়ক মুশফিকুর রহিম। তৃতীয় দিন সকালে পর পর ৪ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ চোখে সর্ষেফুল দেখছে তখন শক্ত হাতে দলের হাল ধরেন সাকিব-মুশফিক। দুজনে মিলে ইতিমধ্যে ৯৩ রানের জুটি গড়ে ফেলেছেন। হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব আল হাসান।

দুজনের ব্যাটিং দেখে অনেকেরই মনে পড়ে যাওয়ার কথা নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের কথা। সাকিবের ডাবল সেঞ্চুরি, মুশফিকের দেড়শ, আর দুজনের সেই রেকর্ড গড়া ঐতিহাসিক জুটি। হায়দরাবাদেও বাংলাদেশের জন্য এমন একটি জুটি এখন ভীষণ জরুরী। বল হাতে সাফল্য পাননি সাকিব। কিপিং এবং অধিনায়কত্ব করতে গিয়েও বেশ কয়েকবার তালগোল পাকিয়েছেন মুশফিক। সেই ব্যর্থতা এবার ব্যাট হাতে পুষিয়ে দেওয়ার সুযোগ দুজনের সামনে।

আর সেই লক্ষ্যের দিকে অনকেটা এগিয়ে যাচ্ছেন তারা। ইতোমধ্যে এই জুটির অনবদ্য ব্যাটিংয়ে বাংলাদেশ তাদের স্কোর ২শ’র উপড়ে নিয়ে গেছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২০২ রান। সাকিব ৮০ ও মুশফিক ৩৬ রানে ব্যাট করছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা