,

নাক বিতর্কে প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : হলিউডে একটি টিভি সিরিজ করেই মার্কিনীদের মন জয় করে নিয়েছেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। অসংখ্য পুরস্কার জয়ের পর করেছেন ‘বেওয়াচ’ শিরোনামের একটি হলিউড সিনেমাতেও। কিন্তু এই যাত্রা মোটেই সোজা ছিল না। গায়ের রঙ নিয়ে বহুবার সমালোচনার কোপে পড়তে হয়েছে তাকে। এমনকি এবার নাকি তার নাক নিয়েও উঠেছে প্রশ্ন।

সম্প্রতি একটি টক শো’য়ের অংশ ছিলেন প্রিয়াঙ্কা। পাঁচ নারী বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন। ‘বডি শেমিং’ বা চেহারার কারণে কী কী প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছে এই নিয়ে কথা বলেন প্রিয়াঙ্কা। তিনি জানান, ‘আমি অভিনেত্রী হওয়ার আগে একজন প্রযোজকের সঙ্গে ছবিতে অভিনয় করা নিয়েই দেখা করি। তখন আমি মিস ওয়ার্ল্ড খেতাব জিতে নিয়েছি। আর তিনি বলেছিলেন আমার সবকিছুই ভুল। বলেন আমার নাক ঠিকঠাক না, আমার শরীরের গড়ন ঠিকঠাক নেই।’

প্রিয়াঙ্কার এই মন্তব্য শুনে সঙ্গে সঙ্গে শো’য়ের হোস্ট জয় বেহার বলেন, ‘এটা কী তোমার আসল নাক?’ যার উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘হ্যাঁ এটা আমার আসল নাক’। যদিও প্রিয়াঙ্কার নাকের গড়নে হঠাৎ পরিবর্তন হওয়ার পর অনেকেই মনে করেন যে প্রিয়াঙ্কা নাকে প্লাস্টিক সার্জারি করেছিলেন।

প্রিয়াঙ্কা এরপর বলেন, ‘মানুষের ভুল ধারণা আছে যে মেয়েদের কেমন দেখতে হওয়া উচিত। আর বিশেষ করে এই ইন্ডাস্ট্রিতে থাকলে, কয়েক ওজন বেড়ে গেলেই চেহারা নিয়ে আপনাকে সবাই লজ্জিত করবেন।‘

‘বেওয়াচ’ প্রচারণায় ব্যস্ত থাকলেও শিগগিরই বলিউডে আবার ফিরতে চলেছেন প্রিয়াঙ্কা। জানা যায়, শাহরুখ খানের বিপরীতে বলিউডে ফিরছন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা