বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ প্রমিজ ডে

news-image

অনলাইন ডেস্ক : কেউ কথা রাখেনি। তেত্রিশটি বছর পার হলো, তেত্রিশটি বয়স পার হলো। কেউ কথা রাখেনি। কবি কথা দিয়ে কথা না রাখার আক্ষেপটা এভাবেই করেছেন। প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায় কথা না রাখার অভিমান টুকু কাগজে-কলমে এভাবেই রেখে গিয়েছেন।

অভিমান নিয়ে দিন কাটে। কিন্তু সেই অভিমান কি অকারণে। ভালোবাসার মানুষের ওপর কি অভিমানটি এমনি এমনি হয়? কোনো কারণ ছাড়া। কারণ ছাড়া একচুল বাতাসও যেমন এদিক সেদিক হয়না, তেমনি অভিমান-কষ্টগুলোরও কারণ থাকে। আর যখন বিষয়টি হয় হৃদয় দেয়া-নেয়ার, তখন বিষয়টি আরো সিরিয়াস হয়ে উঠে।

ভালোবাসার সপ্তাহ শুরু হয়েছে ফেব্রুয়ারির সাত তারিখ থেকে, যা শেষ হবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মাধ্যমে। ভালোবাসা সপ্তাহে ৭ ফেব্রুয়ারি রোজ ডে, ৮ ফেব্রুয়ারি প্রোপোজ ডে, ৯ ফেব্রুয়ারি চকলেট ডে, ১০ ফেব্রুয়ারি টেডি ডে পেরিয়ে আজ ১১ ফেব্রুয়ারি হলো প্রমিজ ডে।

মান-অভিমান, খুনসুটি, ভালো কাজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েই তো প্রেমিক-প্রেমিকার পথচলা। এই পায়ে পায়ে পা চালানো কিংবা হাত ধরে সবুজের মাঝে বেঁচে থাকার জন্য দরকার হয় আস্থা-বিশ্বাস। আর পারস্পরিক কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা কজন দিয়ে কজন রাখতে পারি।

বলা হয ওয়াদা করা হয়, ওয়াদা ভঙ্গ করার জন্যই। প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রেও কি ঘটনাটি তাই? প্রতিনিয়ত নিজেদের কাছে হবে প্রমিজ। আবার চোখের আড়াল তো মনের আড়াল এই সূত্রমতে আবার ভুলে যাওয়া?

ভালোবাসায় মিথ্যার ছোঁয়া রাখতে নেই। পরাণে যে গানের সুর বাজে, সঙ্গীটিকে পবিত্রতার সঙ্গে সেই গানের সুরের সঙ্গেই তাল মেলাতে হবে। একটা সুন্দর–সুস্থ সম্পর্কের জন্য পারস্পরিক শ্রদ্ধা-বিশ্বাস-আস্থা খুব-ই জরুরি বিষয়। এই বিষয়গুলো আপনার সঙ্গীর মনে ইতিবাচক প্রভাব ফেলবে যখন আপনি কোনো একটি কাজ করবেন বলে, ভালোবাসার মানুষটির মুখের দিকে তাকিয়ে জীবন বাজি রেখে করেন। তখন-ই সেই প্রেম পায় পবিত্রতার একটা আদল। মুখে মুখে ভালোবাসি ভালোবাসি বলেন অনেকেই। কথায কাজে প্রমাণ মিলে কজনার? এই কথা কাজে এক হওয়াটাই সফল কাপল হওয়ার অন্যতম উপায়।

ভালোবাসা কোনো দিন ধরে হয়না। বছরের প্রতিটি দিন ভালোবাসার দিন। প্রতিটি সময় ভালোবাসার। ঠিক তেমনি ভালোবাসার দিন ১৪ ফেব্রুয়ারি ধরেও সারাবছর আমরা ভালোবাসায নিমজ্জিত থাকি। তেমনি ১১ ফেব্রুয়ারি ভালোবাসার সপ্তাহের মধ্যে প্রমিজ ডে। এই প্রমিজ বা ওয়াদা শুধু এই সপ্তাহের মধ্যেই সীমাবদ্ধ থাকা নয়। কমিটমেন্ট বছর জুড়েই থাক। একে-অপরের প্রতি।

ভালোবাসা জন্ম জন্মান্তরের। তাই এ দিনটি উপলক্ষে দুজনে মিলে কিছু কিছু বিষয়ে নতুন করে প্রমিজ করতে পারেন। এতে করে দুজনের ভালোবাসা আরো মজবুত হবে এবং আগামী দিনগুলো ভালোবাসায় পরিপূর্ণ থাকবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ