,

ইউটিউবেও লাইভ স্ট্রিমিং

news-image

অনলাইন ডেস্ক : ফেসবুকে লাইভ স্ট্রিমিং ইতিমধ্যেই জনপ্রিয়। এবার ইউজারদের জন্য মোবাইল লাইভ স্ট্রিমিং ফিচার নিয়ে এল ইউটিউবও। তবে তার জন্য প্রয়োজন অন্তত ১০ হাজার ফলোয়ার।

এতদিন পর্যন্ত দ্য ইয়াঙ্গ টার্কস, এআইবি, অ্যালেক্স, ওয়াসাবি, প্ল্যাটিকা পলিনেশিয়া ও স্যাকনজলিসের মতো বাছাই করা কিছু ইউজারই শুধু এই সুবিধা পেতেন।

এবার থেকে ১০ হাজার সাবস্ক্রাইবার থাকলেই যে কোনো ইউজার মোবাইল লাইভ স্ট্রিমিং করতে পারবেন। ইউটিউবের মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যেই লাইভ স্ট্রিমিং করা যাবে।

ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইল অ্যাপের সঙ্গে সরাসরি লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা যুক্ত করা হয়েছে। শুধু অ্যাপ খুলে ক্যাপচার বাটনে ক্লিক করলেই স্ট্রিমিং শুরু হয়ে যাবে। রেগুলার ইউটিউব ভিডিওর সব ফিচারই লাইভ স্ট্রিম ভিডিওতেও পাওয়া যাবে।

লাইভ স্ট্রিমিংয়ে থাকছে সুপার চ্যাট নামের একটি মনিটাইজেশন টুলও। এর সাহায্যে ভারতসহ ২০টি দেশের ইউজাররা তাদের লাইভ স্ট্রিম থেকে রোজগারও করতে পারবেন। ভিউয়াররা এই টুলের সাহায্যে ইউজারদের চ্যাট মেসেজ কিনতে পারবেন।

কোনো ইউজারের চ্যাট মেসেজ কিনলে তা উজ্জ্বল রঙের দেখাবে ও ৫ ঘণ্টা পর্যন্ত পিন টু টপ হয়ে থাকবে ইউটিউব পেজে। ৪০টি দেশের ভিউয়াররা এই মনিটাইজেশন টুলের সাহায্যে লাইভ স্ট্রিমিং ভিডিও কিনতে পারবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা