,

মাহমুদুল্লাহও বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক : ধারাভাষ্যকার সুনীল গাভাস্কারও বারবার বলছিলেন, ‘দুই রান ওখানে কোনোভাবেই হয় না।’ তামিম ইকবাল ও মুমিনুল হক নিজেরাও নিশ্চয়ই সংশয়ে ছিলেন। না হলে দ্বিতীয় রানটি নিতে গিয়ে পিচের মাঝে দুই-এক সেকেন্ডের জন্য ওভাবে থমকে যাবেন কেন! কিন্তু তারপরও একের জায়গায় দুই রান নিতে গেলেন। তার মূল্যও দিতে হলো চড়া। দিনের তৃতীয় ওভারেই রান আউট হয়ে গেলেন তামিম!

তামিমের বাজে ওই রানআউটের পর এলবিডব্লু হয়ে ফিরলেন আগের দিনের অন্য অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল। এরপর মাহমুদুল্লাহও একই শিকার হন। ইশান্ত শর্মার বলে এলবিডব্লিউ হয়ে ২৮ রান করে পথ ধরেন সাঁজ ঘরের। এই প্রতিবেদন লেখার সময়ে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১০৯।

আগের দিনের ২৪ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন তামিম। আউট হলেন আর মাত্র এক রান যোগ করে। তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের বলটাকে স্কয়ার লেগে ফ্লিক করে দিয়েছিলেন মুমিনুল। এক রান সহজেই হতো। কিন্তু সেখানে তামিম-মুমিনুল নিতে গেলেন দুই। কিন্তু স্কয়ার লেগ থেকে ফিল্ডার উমেশ যাদবের থ্রো বোলারের কাছে আসার সময় আর নন স্ট্রাইকিং প্রান্তে পৌঁছাতে পারলেন না তামিম। ভুবনেশ্বর স্টাম্প ভাঙার আগেই বুঝে গিয়েছিলেন আউট হচ্ছেন। আর আউট হওয়ার পর শুধু হতাশা আর বিস্ময় মাখা চোখে মুমিনুলের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না বাংলাদেশ ওপেনারের।

কিছুই করার ছিল না মুমিনুলেরও। দিনের ১১তম ওভারে উমেশেরই দুর্দান্ত বলটা পিচে পড়ে ঢুকে যায় ভেতরের দিকে। ব্যাট নামিয়ে এনেছিলেন মুমিনুল, কিন্তু বল অল্প সুইং করে, তাঁর ব্যাট ফাঁকি দিয়ে লেগে যায় প্যাডে। ভারতীয় ফিল্ডারদের আবেদনের পর আঙুল তুলে দেন আম্পায়ার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা