,

ভাষা দূষণ পরিবেশ দূষণের মতো বিপদজনক  

news-image

এম.মনসুর আলী : বছর ঘুরে আবার ফিরে এসেছে আমার ভাইয়ের রক্তে রাঙানো ফেব্রুয়ারী ভাষা সংগ্রামের মাস । ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস, জাতীয় শোকের দিন। এই দিনে আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার সংগ্রামের আত্মদানকারী সকল শহীদের, যাঁদের আত্মত্যাগের ফলে আজ আমরা বাংলায় কথা বলতে পারছি।এক সাগর রক্তের বিনিময়ে বাংলাভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে। আমাদের দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান,শহর-নগর-গ্রা ম-বন্দর সর্বত্র একুশে উদযাপিত হয়। শিক্ষার মাধ্যমও এখন বাংলা।

কিন্তু দুঃখের বিষয় বাংলা ভাষা এখন পর্যন্ত রাষ্ট্রের সর্বক্ষেত্রে উপযুক্ত মর্যাদা পায়নি। উচ্চ আদালতে পুরোপুরি বাংলার ব্যবহার হচ্ছে না। প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞান ও বিজ্ঞানের অন্যান্য শাখায় শিক্ষার মাধ্যম হিসেবে এখন পর্যন্ত বাংলা ভাষার প্রচলন হয়নি। পরিতাপের বিষয় প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শুদ্ধরূপে বাংলা ভাষা লেখা ও বলার ক্ষেত্রে যে দুরবস্থা বিরাজ করছে,তা অত্যন্ত লজ্জাজনক ।

অনেকে শুদ্ধ  বানানে ঠিকমতো লিখতে জানেনা, ভুল উচ্চারণে ভাষাকে বিকৃত করে,অথচ তারাই কিনা ইংরেজি বলতে পারলে নিজেকে ‘শিক্ষিত’ এবং এক ধরনের অভিজাত বলে মনে করে।  বাংলাকে বর্জন করে অপ্রয়োজনে শতভাগ ইংরেজিতে বিয়ের কার্ড,জন্মদিনের কার্ড ছাপানো এবং ইংলিশ স্কুলের ব্যবসা প্রতিষ্ঠান চালু করা বাংলাভাষাকে অপমান করা নয় কি? 

 ইদানিংকালে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার অজুহাত দেখিয়ে আমরা ইংরেজীকে প্রাধান্য দিতে গিয়ে বাংলাকে অবজ্ঞা করছি । সময়ের সাথে সাথে দিন বদল হবে ,সমাজে পরিবর্তন আসবে তা ঠিক আছে কিন্তু মূল কে ভুলে যাওয়া কেন? যে ভাষার জন্য ভাষা আন্দোলন,প্রাণ বিসর্জন তা ধীরে ধীরে ম্লান হবে কেন ?

ভাষা দূষণ পরিবেশ দূষণের মতো বিপদজনক ।তাই আমাদের  একুশের প্রতিজ্ঞা হোক, জীবনের সর্বক্ষেত্রে বাংলা ভাষা চালু করে মাতৃভাষা বাংলাকে  সর্বক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত করা।  জয় হোক  মাতৃভাষা বাংলার।

এম.মনসুর আলী
সরাইল,ব্রাহ্মণবাড়ীয়া
[email protected]

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা