,

কক্সবাজারে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, মিয়ানমারের নাগরিকসহ আটক ৯

news-image

বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে অভিযান চালিয়ে  পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) সদস্যরা। শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় একটি ফিশিং ট্রলারও জব্দ করা হয়।এদিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের পাঁচ নাগরিক সহ ৯ জনকে আটক করেছে র‌্যাব।

কক্সবাজার র‌্যাব কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার র‌্যাব-৭ এর একটি দল বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে অভিযান চালায়। এসময় একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ১৫ কোটি টাকা।

ইয়াবা বহনের দায়ে জব্দকৃত ফিশিং ট্রলারের মালিক ও আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা