,

লড়াই করার ক্ষমতা আছে মুশফিকদের: আজহার

news-image

 

স্পোর্টস ডেস্ক :হায়দরাবাদ টেস্টে দুইদিন শেষে ৬৮৭ রান করে ইনিংস ঘোষণা করেছে ভারত। দুইদিন শেষে বাংলাদেশ এখন পিছিয়ে আছে ৬৪৬ রানে। তারপরেও ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিন মনে করে এখনো ম্যাচ থেকে ছিটকে পড়েনি বাংলাদেশ!

আজহারের বিশ্বাস মুশফিক, সাকিব, তামিমরা নিজেদের সামর্থ দিয়ে খেললে দারুন একটা ম্যাচ হবে। আর ওই লড়াই করার ক্ষমতাটা বাংলাদেশের আছে।

আজহারের নিজের শহর হায়দরাবাদেই বাংলাদেশ খেলছে। আর ওই খেলা দেখতেই রাজীব গান্ধী স্টেডিয়ামে হাজির ছিলেন ভারতের অন্যতম ওই স্টাইলিশ ব্যাটসম্যান। বিবিসিকে জানিয়েছেন, যতই কোনঠাসা হয়ে যাক না কেন নিজেদের সামর্থ অনুযায়ী খেললে ফিরতে পারে বাংলাদেশ।

টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশের ১৭ বছর লাগলো ভারতে যেতে। বিষয়টি অবাক করেছে আজহার উদ্দিনকে। তিনি বলেন, ‘আমি বুঝতেই পারছি না কেন ভারতে খেলতে আসতে তাঁদের ১৭ বছর লেগে গেল। তবে শেষ পর্যন্ত আমি খুব খুশি যে ভারতে তাঁদের প্রথম টেস্টটা হায়দরাবাদেই হচ্ছে।’

বাংলাদেশ দল সম্পর্কে আজহার বলেন, ‘তামিম ইকবাল খুব ভাল ক্রিকেটার, সাকিব আর মুশফিকুর তো ভীষণ অভিজ্ঞ।’ তবে আলাদা করে আরো তিনজনের নাম নিলেন আজহার। প্রথমেই বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তারপর সাব্বির রহমানের কথা। আর মিরাজের নাম মনে করালেন এভাবে, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে যে তরুন অনেক উইকেট নিয়েছে! মিরাজ নজর কেড়েছেন আজহারের!

প্রতিভার থাকলেও লম্বা ফরমেটে বেশি ম্যাচ খেলার সুযোগ হয় না বলেই টেস্টে বাংলাদেশকে ভুগতে হচ্ছে বলে আজহারউদ্দিনের ধারণা।

‘ভাল টেস্ট প্লেয়িং দেশ হয়ে উঠতে গেলে আপনাকে অনেক বেশি ম্যাচ খেলতে হবে। দুদিন বা তিনদিনের ম্যাচ, এমন কী চারদিনের ম্যাচও। বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে যদি ওরা আরও বেশি করে টেস্ট ম্যাচ খেলতে থাকে, তাহলে ফারাক হতে বাধ্য।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা