,

বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ লোপাটের ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ওই ব্যাংকের জড়িত কর্মকর্তাদের যথাযথভাবে চিহ্নিত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের ১৭ জন কর্মকর্তার দেশত্যাগের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে। তবে এই কর্মকর্তাদের নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রেখেছে পুলিশের ওই গোয়েন্দা সংস্থা।

বৃহস্পতিবার ‘বাংলাদেশ ব্যাংকের ১৭ জন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি’ শিরোনামে ভয়েস অব আমেরিকায় প্রকাশিত এক সংবাদে জানানো হয়েছে এ তথ্য।

আরও কোনো কর্মকর্তা জড়িত ছিলেন কিনা এ ব্যাপারে তদন্ত এখনো অব্যাহত আছে। সন্দেহের তালিকায় থাকা দু’একজন কর্মকর্তা ইতোমধ্যে বিদেশ যাওয়ার উদ্যোগ নিলেও তাদের যেতে দেয়া হয়নি।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার লোপাট হওয়া অর্থের মধ্যে ফিলিপাইন কর্তৃপক্ষ মাত্র দেড় কোটি ডলার ফেরত দিয়েছে এ পর্যন্ত। বাকি অর্থ ফেরত পাওয়া যাবে এমন আশাও ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা