,

লাহোরকে হারিয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের শুভসূচনা

news-image

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসর শুরু করল পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক সরফরাজ আহমেদের দল কোয়েটা গ্লাডিয়েটর্স। নিজেদের প্রথম ম্যাচে ব্রেন্ডন ম্যাককালামের লাহোর কালান্দারসকে আট রানে হারিয়েছে দলটি।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৩৬ রানের দলীয় সংগ্রহ পায় কোয়েটা। জবাবে আট বল বাকি থাকতেই ১২৮ রানে গুটিয়ে যায় ম্যাককালামের লাহোর।

১৩৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে লাহোর। জেসন রয় ও ম্যাককলামের উদ্বোধনী জুটিতে ৩৪ রানের সংগ্রহ পায় তারা। রয় ২৭ রানে ফিরে গেলে ১৫ রানের ব্যবধানে ব্যক্তিগত ২০ রানে ফিরে যান ম্যাককালামও।

৭৭ রান তুলতেই ছয় উইকেট হারালে সপ্তম উইকেতে সুনীল নারাইনকে সাথে নিয়ে ৪০ রানের জুটি গড়ে দলকে জয়ের সম্ভাবনা দেখান গ্রান্ট ইলিয়ট। কিন্তু ইলিয়ট ২৬ রানে ফিরে গেলে মাত্র ১১ রান যোগ করতেই বাকি তিন উইকেট হারায় কালান্দাসরা। নারাইনের ব্যাট থেকেও আসে ২৬ রান। কোয়েটার পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন জুলফিকর বাবর, হাসান খান ও মোহাম্মদ নওয়াজ।

এর আগে ব্যাট করতে নেমে রিলে রুশোর ৬০ রানে ভর করে ১৩৬ রানের সংগ্রহ পায় কোয়েটা। ৪৭ বলে তিন চার ও দুই ছয়ে সর্বোচ্চ ৬০ রান করেন এই প্রোটিয়া ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে ওপেনার আসাদ শফিকের ব্যাট থেকে।

লাহোরের হয়ে ২৬ রান খরচায় তিন উইকেট নেন মোহাম্মদ ইরফান। এছাড়া দু’টি করে উইকেট নিয়েছেন সুনীল নারাইন ও সোহেল তানভীর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা