,

কেনিয়াগামী ৭৩ বিমান যাত্রীকে আটকে দিল পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৩ জন যাত্রীকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ ও এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এএপিবিএন)। আজ শুক্রবার ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওঠার আগেই মানবপাচার সন্দেহে তাদের ফ্লাইটে উঠতে না দিয়ে আটকে দেওয়া হয়।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, ৭৩ জন দুবাই থেকে আলাদা ফ্লাইটে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাচ্ছিলেন। তাদের কাজের জন্য পাঠানোর কথা বলা হলেও ১০ দিনের মধ্যেই তাদের ফিরতি ফ্লাইটের তারিখ দেখা যায়। এর পেছনে প্রতারক বা মানবপাচারকারী চক্র রয়েছে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে ইমিপ্রেশন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল আল মামুন বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫১ নম্বর ফ্লাইটের ৭৩ জন যাত্রীকে আজ বিকেল সাড়ে ৪টার দিকে আটকে দেওয়া হয়। সন্দেহ হওয়ায় ফ্লাইটে যেতে দেওয়া হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা কেনিয়া যাচ্ছিল। দুবাই থেকে অন্য ফ্লাইটে কেনিয়া যাবে। পাচারকারীর তথ্য পাওয়ার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিমান জানিয়েছে, রিটার্ন টিকিট সঙ্গে থাকায় তাদের বোর্ডিং পাস দেওয়া হয়েছে। ‘

এপিবিএন এর পরিদর্শক আতাউর রহমান বলেন, তারা দুবাই হয়ে কেনিয়ার উদ্দেশে যাত্রা করেছিলেন। এই ৭৩ জন দুবাই হয়ে অন্য এয়ারলাইন্সের মাধ্যমে কেনিয়ার নাইরোবিতে পৌঁছাতে দুই দিনের বেশি সময় লাগার কথা। কিন্তু তাদের রিটার্ন টিকিটে ফেরার তারিখ ১০ দিনের মধ্যে। এত অল্প দিনের জন্য সেদেশে যাওয়ার বিষয়েও সন্দেহ হলে তাদের অফলোড করা হয়।

তাদের জিজ্ঞজাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পরিদর্শক আতাউর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের