,

ভাদুঘরে আলোর পথের উদ্যোগে ফ্রী ডেন্টাল ক্যাম্প

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সদর উপজেলার ভাদুঘরে দিনব্যাপী ফ্রী ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শক্রবার সকাল ১০টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত ‘আলোর পথে’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান। আলোর পথে সংগঠনের উপদেষ্টা ও আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া গবেষক মুহাম্মদ মূসা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. লোকমান হোসেন ও ভাদুঘর পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ খান।
অনুষ্ঠানে বক্তারা আলোর পথে সংগঠনের ফ্রী ডেন্টাল ক্যাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরণের জনকল্যাণমূলক কাজে সংগঠনের প্রতিটি সদস্যকে আরও বেশি করে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এছাড়া বক্তারা আলোর পথে সংগঠনের সব ভালো কাজের সঙ্গে সবসময় পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।
ক্যাম্পে ঢাকা থেকে আগত ৭জন দন্ত (দাঁত) বিশেষজ্ঞ বিনামূল্য ভাদুঘরের ৫শ’ রোগীর চেকআপ সেবা প্রদান করেন। এছাড়া ক্যাম্পে রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। ডেন্টাল ক্যাম্প পরিচালনা করেন আলোর পথে সংগঠনের সহসভাপতি ডা. নুরুল হুদা পাভেল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের