,

‘প্রধানমন্ত্রীকে ২০১৯ সালের আগেই সরতে হবে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ২০১৯ সালের নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্য দুদু বলেন, আপনি যদি বঙ্গবন্ধুর কন্যা হয়ে অহংকার করেন তাহলে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে তার প্রমাণ করুন। আপনার অধীনে ৫ জানুয়ারির চেয়ে ভাল নির্বাচন জাতি আশা করতে পারে না। ১৯ সালের নির্বাচনের আগেই আপনাকে সরে যেতে হবে।

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনটির আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার পার্থক্যের কথা উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আইন করেছে আর শেখ হাসিনা সেটি বাতিলের আইন করেছে। খালেদা জিয়া কোন দিন নির্বাচনে পরাজিত হয়নি, গোপালগঞ্জের বাহিরে শেখ হাসিনা পরাজিত হয়েছেন। আর সেই পরাজয়ের বেদনা এখনও ভুলতে না পেরে প্রতিদ্বন্দ্বিকে তড়িঘড়ি করে সাজা দিয়ে বিচার করতে চাচ্ছেন।

ক্ষমতাসীনদের উদ্দেশ্য তিনি আরও বলেন, খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার বিচার যদি আপনারা করতে চান আসুন না সহায়ক সরকারের অধীনে জনতার আদালতে করি। আপনাদের ১৪ দল কয়টা আসনে জয় লাভ করতে পারে আর আমাদের ২০ দল কয়টাতে জয়ী হয়। সরকার ছাড়া কেউ নির্বাচন কমিশনকে গ্রহনযোগ্য মনে করছে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

আয়োজক সংগঠনের সভাপতি ফারজানা জাহান নিপার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, শাহাবাগ থানা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা