,

নিষেধাজ্ঞা বাতিলে ট্রাম্পকে অনুরোধ জানালো ইরাক

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে ইরাকের নাম সরিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। ইরাকের প্রধানমন্ত্রী ফোন করে ট্রাম্পকে এই অনুরোধ করেছেন বলে শুক্রবার হায়দারের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়।

ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইরাকিদের যে অধিকার রয়েছে তার গুরুত্ব তুলে ধরে তিনি(হায়দার) ট্রাম্পকে তাঁর সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করতে জোর দেন। তিনি ট্রাম্পকে তাঁর নির্বাহী আদেশের তালিকা থেকে ইরাকের নাম প্রত্যাহারের অনুরোধ জানান।

এর আগে ২৭ জানুয়ারি ট্রাম্পের নির্বাহী আদেশে মুসলিমপ্রধান সাত দেশের (ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন) নাগরিকদের যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ ৯০ দিনের জন্য আটকে যায়।

৩ ফেব্রুয়ারি সিয়াটলের একজন ফেডারেল বিচারক ওয়াশিংটন ও মিনেসোটা—এ দুই অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের অনুরোধে ট্রাম্পের নিষেধাজ্ঞা বাস্তবায়ন অবিলম্বে স্থগিত রাখার নির্দেশ দেন। হোয়াইট হাউস কোর্টের সেই নির্দেশ জাতীয় স্বার্থে বাতিলের আবেদন জানালে সান ফ্রান্সিসকোর আপিল আদালত সর্বসম্মতিক্রমে ট্রাম্পের নির্বাহী আদেশের বিপক্ষে রায় দেন। তবে এই রায়ে সন্তুষ্ট নন ট্রাম্প। ধারণা করা হচ্ছে আইনি লড়াই চালাতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে