,

সিলেটে গায়েব ৩ লাশ সুনামগঞ্জে উদ্ধার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারিতে গভীর রাতে গর্ত থেকে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় নিহত তিনজনের মধ্যে দুজনের লাশ সুনামগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। অন্য এক শ্রমিকের লাশের সন্ধান দিরাই উপজেলায় পাওয়া গেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার কাঠইর ইউনিয়নের গুলেরগাঁও গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন কাঠইর ইউনিয়নের গুলেরগাঁও গ্রামের নজির হোসেনের ছেলে জাকির হোসেন (১৮) এবং একই এলাকার মৃত ওয়াতির আলীর ছেলে তোলাই মিয়া (৩০)। দিরাই উপজেলার শ্রমিকের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) পবিত্র কুমার সিনহা জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেটের গোয়াইনঘাটের বিছানাকান্দি বাদেপাশা খেয়াঘাট সংলগ্ন বশির মিয়ার পাথর কোয়ারির একটি গর্তে দুর্ঘটনা ঘটে। এ সময় পাথরচাপায় তিন শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়। নিহত তিন শ্রমিকের লাশ গোপনে দাফনের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) গোয়াইনঘাট থানার ওসি ঘটনাটি জানায়। তখন পুলিশ এসে দুটি লাশ উদ্ধার করে। আরেকটি লাশ দিরাই উপজেলায় নিয়ে দাফনের চেষ্টা চলছে। আটক লাশগুলো ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এসআই পবিত্র কুমার।

নিহত তোলাই মিয়ার বড় ভাই কটাই মিয়া জানান, এক সপ্তাহ আগে প্রথমবার তোলাই মিয়া ও তাঁর প্রতিবেশী ভাতিজা জাকির হোসেন কাজ করতে সিলেটের গোয়াইনঘাট যান। শুক্রবার ভোররাতে হঠাৎ তাঁর কাছে খবর আসে তাঁর ভাই তোলাই মিয়া গোয়াইনঘাটে পাথরচাপায় মারা গেছেন। পরে ভোরে তোলাই মিয়া ও জাকির হোসেনের লাশ আসে অ্যাম্বুলেন্সে। তবে তোলাই মিয়া কার অধীনে কাজ করত তা তাঁদের জানা নেই।

গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে গোয়াইনঘাটের বিছানাকান্দি বাদেপাশা খেয়াঘাট সংলগ্ন বাছিত মিয়ার মালিকানাধীন পাথর কোয়ারির গর্ত থেকে পাথর ওঠানোর সময় দুর্ঘটনা ঘটে। এ সময় গর্তের মধ্যে থাকা তিন শ্রমিক মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। প্রাণহানির ঘটনাটি ধামাচাপা দিতে মালিকের লোকজন রাতেই লাশগুলো সরিয়ে ফেলে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে