সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁকা মাঠে গোল দিতে চাই না : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পুনরায় নির্বাচিত হওয়ার লক্ষ্যেই আওয়ামী লীগ সরকার উন্নয়ন কর্মকাণ্ড করছে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, আগামী ১৯ সালের নির্বাচনে আমরা জিততে চাই। সে লক্ষ্যেই সরকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। বিএনপিকে বলবো আগামী নির্বাচনে আসুন। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না; ফাঁকা মাঠে গোল দিতে ভালো লাগে না।

শুক্রবার সদ্য প্রয়াত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে।

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জামায়াত থাকুক আর না থাকুক বিএনপির চরিত্র একই থাকবে। জামায়াত আর বিএনপির চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। বিএনপি ক্ষমতায় এলে এদেশ পাকিস্তানের ধারায় চলে যাবে। এটা এদেশের মানুষ বোঝে, তাই তারা বিএনপিকে ভোট দেবে না।

বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন কমিশনকে (ইসি) বিরোধিতা করা, নির্বাচনে কারচুপির অভিযোগ করা এটা বিএনপির চিরাচরিত অভ্যাস। অতীতেও তারা এভাবে বিরোধিতা করেছে। বিএনপি নির্বাচনে জিতে যাওয়ার মুহুর্তেও ভোট কারচুপির অভিযোগ করে।

এ সময় মোহাম্মদ নাসিম প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতিচারণ করে বলেন, বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ান ছিলেন সুরঞ্জিত। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এতো দক্ষ পার্লামেন্টারিয়ান আমার জীবনে আর দেখবো না।

বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, সংসদীয় গণতন্ত্রের এক ইতিহাস সুরঞ্জিত সেনগুপ্ত। রাষ্ট্র ক্ষমতা খালেদা জিয়ার হাতে গেলে জঙ্গিবাদের উত্থান ঘটবে বলেও তিনি মন্তব্য করেন।

আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে উল্লেখ করে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি অংশ না নিলে তাদের অস্তিত্ব থাকবে না।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মহিবুর রহমান মানিক এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, নাট্যকার ড. ইনামুল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পি মনোরঞ্জন ঘোশালসহ আরো অনেকে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি