,

নাসিরনগরে ঝাড়–র আঘাতে তিন মাসের শিশুর মূত্যু ॥ গ্রেফতার-১

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নাসিরনগরে প্রতিবেশীর ঝাড়–র আঘাতে তিন মাসের শিশুর মূত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে। ঘাতক প্রতিবেশী আবুনি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ জানায়,বৃহস্পতিবার বিকালে পূর্বভাগ গ্রামের আবদুল জলিলের স্ত্রী তাছলিমা বেগম ও প্রতিবেশী ভানু মিয়ার মেয়ে আবুনি বেগম সাথে পারিবারিক কলহের জের ধরে ঝগড়া হয়। দু’জনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে আবুনি বেগম ঝাড়– দিয়ে তাছলিমাকে আঘাত করে। এ আঘাত তাছলিমার কোলে থাকা তিন মাসের শিশু আবুল বাসারের গায়ে পড়ে। এতে শিশুটি আহত হয়। আজ শুক্রবার সকালে শিশু আবুল বাসারের মূত্যু ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।এবং ঘাতক আবুনি বেগমকে(৩৫)গ্রেফতার করে। এঘটনায় নিহতের নানা ইউসুফ আলী বাদি হয়ে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা