,

আশুগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টায় আনসার সদস্য আটক (ভিডিও)

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কামাল মিয়া (৩৪) নামে এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চরচারতলা গ্রামের বাখারাবাদ গ্যাস সঞ্চালন কেন্দ্রের কলোনি থেকে তাকে আটক করা হয়।
তিনি ওই গ্যাস সঞ্চালন কেন্দ্রের আনসার সদস্য বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি নরসিংদীর মনোহরদি উপজেলায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই শিশু বাখারাবাদ গ্যাস সঞ্চালন কেন্দ্রের কলোনিতে আনসার সদস্য কামাল মিয়ার বাসায় প্রতিদিন দুধ সরবরাহ করতো। শুক্রবার সকালে শিশুটি কামালের বাসায় দুধ দিতে গেলে কামাল তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি বাচাঁর জন্য চিৎকার দিয়ে কামালের বাসা থেকে বেরিয়ে এসে উপস্হিত স্থানীয়দের  বিষয়টি জানায়। পরে স্থানীয়রা কামালকে আটক করে দুপুরে আশুগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আশুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ সেলিম উদ্দিন আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও  জানান, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা