,

এই নির্বাচন কমিশনের অধীনেই সকল নির্বাচন অনুষ্ঠিত হবে : আইন মন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির সময় আমরা আজিজ সাহেব নামে একজন প্রধান নির্বাচন কমিশনার দেখেছি। তিনি মাগুরা এবং মিরপুরের নির্বাচন করেছিলেন। নির্বাচনের বাবার নাম ভুলে দিয়েছিলেন। এখন নির্বাচন কমিশন কিভাবে গঠন করতে হয়  (বিএনপি) কাছ থেকে শিখতে হবে না।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রতিবন্ধিদের জন্য মোবাইল থেরাপি ভ্যান কার্যক্রমের উদ্বোধন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আপনাদের (বিএনপি) কথায় নতুন সিইসি পদত্যাগ করবে না। এ নির্বাচন কমিশনই থাকবে। আপনারা (বিএনপি)মানেন আর না মানেন এই নির্বাচন কমিশনের অধিনেই দেশের পরবর্তী সকল নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্ত্রী বলেন, আওয়ামীগের তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) বানানো হয়নি। সংবিধান এবং আইনের মাধ্যমেই নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, মহামান্য রাষ্ট্রপতি সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই দেশের খ্যাতিমান  লোকদের নিয়ে সার্চ কমিটি গঠন করেছিলেন। সেই সার্চ কমিটির দেয়া ১০ জনের নাম থেকে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন। প্রতিবন্ধীদের উদ্দেশে  মর্ন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা নিজেদের দোষে প্রতিবন্ধী নয়। তারা আর এখন অসহায় নয়, তাদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। প্রতিবন্ধীদের অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনাদের কান্না আমি বহন করবো। আপনাদের জন্য শেখ হাসিনা আছেন, আমিও আছি। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কামরুন নাহার খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। এর আগে মন্ত্রী প্রতিবন্ধীদের জন্য মোবাইল থেরাপি ভ্যান কার্যক্রমের উদ্বোধন এবং ৫০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। পরে মন্ত্রী নতুন বিদ্যূত সংযোগ কর্মসূচির উদ্ধোধন করেন।

 

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে