,

৪৮ কিশোরের মুক্তির ব্যবস্থা করলেন প্রধান বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের ৪৮ জন কিশোর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার হস্তক্ষেপে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছে। তারা বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে ওই কিশোর উন্নয়ন কেন্দ্রের নিবাসী ছিল।

গত ২৬ জানুয়ারি ওই উন্নয়ন কেন্দ্র পরিদর্শনের পর কিশোরদের জামিনে মুক্তির বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়কে নির্দেশ দেন প্রধান বিচারপতি।

পরে সুপ্রিম কোর্টের নির্দেশে ওই কিশোরদের আইনি সহায়তা দিতে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে অগ্রণী ভূমিকা পালন করা হয় বলে জানান হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ।

তিনি জানান, কিশোরদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি বিধি মোতাবেক ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্ট প্রশাসনকে নির্দেশ দেন। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে মামলার নথি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। ফলে লঘু অপরাধে বন্দি থাকা কিশোররা মুক্তি পেয়েছেন।

সাব্বির ফয়েজ জানান, মুক্তিপ্রাপ্ত কিশোরদের মধ্যে বেশ কয়েকজন চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রধান বিচারপতির সফরের পর দেশের বিভিন্ন আদালত থেকে জামিন মঞ্জুরের পর তাদের মুক্তি দেওয়া হয়।

দেশের দুটি কিশোর উন্নয়ন কেন্দ্রে ৫২০ কিশোর-কিশোরী রয়েছে। এদের মধ্যে ৪১১ কিশোর এবং ১০৯ কিশোরী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা