,

৬৮৭ রানে ইনিংস ঘোষণা ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : ৬৮৭ রানের পহাড় সমান স্কোর গড়ে ইনিংস ঘোষণা করেচে ভারত। কোহলি ডাবল সেঞ্চুরি করে বিদায় নিলেও দলকে ভালোভাবেই বড় সংগ্রহের দিকে নিয়ে যান ঋদ্ধিমান সাহা। তার ক্যারিয়ারের দ্বিতীয সেঞ্চুরি ও যাদেজার হাফ সেঞ্চুরি উপর ভর করে ৬৮৭ রান করে ভারত। ইনিংস ঘোষণার সময় সাহা ১০৬ ও যাদেজা ৬০ রানে অপরাজিত ছিলেন।

আগের দিনের ৩৫৬ রান নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকে ওয়ানডে মেজেজে খেলতে থেকে কোহলি-রাহানে। ওয়ানডে মেজাজে খেলে ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। নিজের অর্ধশতও তুলে নেন রাহানে। নিজের ব্যক্তিগত ৬২ রানে কামরুল ইসলাম রাব্বির বলে কাট করে সীমানায় ক্যাচ দেওয়া অজিঙ্কা রাহানেকে জীবন দেন দেশের সেরা ফিল্ডার সাব্বির। তবে দ্বিতীয়বার আর হয়নি। নিজের ব্যক্তিগত ৬২ রানে কামরুল ইসলাম রাব্বির বলে কাট করে সীমানায় ক্যাচ দেওয়া অজিঙ্কা রাহানেকে জীবন দেন দেশের সেরা ফিল্ডার সাব্বির। তবে দ্বিতীয়বার আর হয়নি। তাইজুল ইসলামের খানিকটা টার্ন ও বাউন্স থাকা বলে শর্ট কাভারে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ক্যাচে পরিণত হন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

রাহানের বিদায়ের পর জীবন পান কোহলিও। ব্যক্তিগত ১৮০ রানে অফ স্পিনার মিরাজের বলে পরাস্ত কোহলিকে এলবিডব্লিউ দেন অ্যাম্পায়ার। কিন্তু পরে ডিআরএসে দেখা যায় বল বেশি টার্ন করে লেগ স্ট্যাম্পের বাইরে বের হয়ে যাচ্ছিল। কোহলির জীবন পাবার ঠিক পরের ওভারে আবার ভাগ্য বিপর্যয় বাংলাদশের। এবার অধিনায়ক মুশফিকের ব্যর্থতায় বেঁচে যান ভারত উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। বাঁহাতি স্পিনার তাইজুলের ফ্লাইটেড ডেলিভারি এগিয়ে খেলতে গিয়ে ব্যাট ছোঁয়াতে পারেননি ভারত উইকেটরক্ষক। ক্রিজ ছেড়ে এক গজ সামনে বেরিয়ে যাওয়া ঋদ্ধিমানকে অসহায় অবস্থায় পেয়েও স্টাম্পিংয়ের সহজ সুযোগ হাত ছাড়া করেন বাংলাদেশের অধিনায়ক। প্রথম প্রচেষ্টায় স্টাম্পেই লাগাতে পারেননি মুশফিকুর রহিম, পরের চেষ্টায় যখন বেলস ফেললেন ততক্ষণে নিরাপদে ফিরে আসেন ঋদ্ধিমান।

এরপর লাঞ্চ থেকে ফিরেই তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি। আর এর মধ্য দিয়ে নতুন রেকর্ডও গড়েন এই তারকা। ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরি করেন ভারত অধিনায়ক। তবে ডাবল সেঞ্চুরির পর খুব বেশি সময় উইকেটে থাকতে পারলেন না ভারত অধিনায়ক। ব্যক্তিগত ২০৪ রান করে তাইজুলের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেন বর্তমান সময়ের সেরা এই ব্যাটসম্যান।

এরপর অশ্বিনকে সঙ্গে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন ঋদ্ধিমান সাহা। ব্যক্তিগত ৩৪ রানে মিরাজের বলে সৌম্যকে ক্যাচ সাজঘরে ফেরেন অশ্বিন। তবে অশ্বিন না পারলেও ঋদ্ধিমান সাহা তুলে নেন নিজের পঞ্চম হাফ সেঞ্চুরি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা