শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁসির আদেশ থেকে শাহনূর

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা শাহনূরের পারিবারিক দেওয়া নাম মৌসুমী। কিন্তু এই নামে এ দেশে একজন জনপ্রিয় নায়িকা থাকায় মৌসুমী নামটা বাদ দিয়ে পরিচালক এম এ খালেক তার নাম রাখেন শাহনূর। সেই থেকে তিনি এ নামেই পরিচিত। ১৯৯৯ সালে এম এ খালেক পরিচালিত ‘ফাঁসির আদেশ’ ছবির মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু হয় শাহনূরের।

কিন্তু তার অভিনীত এই ছবিটি কখনোই আলোর মুখ দেখেনি। এরপর ২০০০ সালে জিল্লুর রহমান ময়না পরিচালিত ‘জিদ্দী সন্তান’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি জগতে নায়িকার অভিষেক ঘটে। শাহনূর অভিনীত মুক্তিপ্রাপ্ত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে- ‘স্বপ্নের বাসর’, ‘হাজার বছর ধরে’, ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘শেষ যুদ্ধ’, ‘রাজধানী’, ‘নয়ন ভরা জল’, ‘প্রেম সংঘাত’ ও ‘কারাগার’ ইত্যাদি। তার অভিনীত ৫০তম চলচ্চিত্র হচ্ছে বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’। এদিকে আজ শাহনূরের জন্মদিন।

এবারের দিনটি একটু ভিন্নভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছেন তিনি। শাহনূর বলেন, ‘দেখতে দেখতে চলচ্চিত্রে দেড় যুগেরও বেশি সময় পার করেছি। তাই আজ খুব কাছের কিছু মানুষকে নিয়ে বিশেষভাবে জন্মদিনটি উদযাপন করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আরো ভালো ভালো চলচ্চিত্রে কাজ করতে পারি।’ এর বাইরে শাহনূর অভিনীত মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্রগুলো হচ্ছে- ‘জীবন যন্ত্রণা’, ‘অপহরণ’, ‘হবার তো হবেই প্রেম’, ‘কে আমার শত্রু’, ‘প্রেম প্রীতি ভালোবাসা’ এবং কাঁকতাড়–য়া’।

সম্প্রতি শাহনূর দুটি নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন শাহনূর। তার অভিনীত প্রথম নাটক ‘কুয়াশার শেষ চিঠি’। বর্তমানে শাহনূর অভিনীত ‘হাই সোসাইটি’, ‘নীড় খোঁজে গাংচিল’ এবং ‘আশা নিরাশার মাঝে’ ধারাবাহিকগুলো তিনটি চ্যানেলে প্রচার হচ্ছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ