,

বিএনপি কখন জানি রাজনৈতিক দুর্ঘটনা ঘটিয়ে বসে : সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হতাশা এখন বেপরোয়া হয়ে গেছে। বেপরোয়া গাড়ির চালকের মতো তারা যে কখন রাজনৈতিক অঙ্গনে দুর্ঘটনা ঘটিয়ে বসে, তার কোনো ঠিক নেই। আজ শুক্রবার সকালে রাজধানীর কাকরাইল মোড়ে ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) আয়োজিত যুবজাগরণ লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র এর উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল। বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ও কার্যকলাপের জবাবে ওবায়দুল বলেন, বিএনপি নেতারা নিজেরাই জানে না তারা কখন কী করে, কখন কী কথা বলে।

বাংলাদেশের রাজনীতি নিয়ে ওবায়দুল বলেন, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন অশিক্ষিত, অর্ধশিক্ষিতদের দ্বারা ভরে গেছে। তবে এই অশিক্ষিত রাজনৈতিকদের মনে রাখতে হবে এই মনোভাব নিয়ে নেতাদের উদ্দেশ্য সাধন করা যাবে, পাহারাদার হওয়া যাবে। কিন্তু নেতা হওয়া যাবে না। নেতা হতে হলে, নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হলে, পড়তে হবে।

যুবজাগরণ সম্পর্কে ওবায়দুল বলেন, এই উদ্যোগ মাঙ্গলিক, নান্দনিক ও অনিন্দ্য সুন্দর। যেটা আওয়ামী লীগ করতে পারেনি, সেটা যুবলীগ করেছে। কাকরাইল মোড়ে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা