,

মাটিচাপায় ৩ শ্রমিক নিহত

news-image

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি পাথর কোয়ারিতে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন।

কোম্পানিগঞ্জে টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় ৫ শ্রমিকের মৃত্যুর ১৮ দিনের মাথায় আবার এ দুর্ঘটনা ঘটলো।

শুক্রবার ভোররাতে বিছানাকান্দি পাথর কোয়ারির বাদেপাশা খেয়াঘাট সংলগ্ন বাছিত মিয়ার মালিকানাধীন গর্ত থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় ওই তিন শ্রমিক নিহত হন।

তবে দুর্ঘটনাটি ধামাচাপা দিতে রাতের আঁধারেই পাথরখেকোরা নিহতদের মরদেহ সরিয়ে ফেলেছেন বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।

স্থানীয়রা জানান, বিছানাকান্দি কোয়ারি থেকে রাতের আঁধারে গর্ত করে অবৈধভাবে পাথর উত্তোলন করে থাকে একটি প্রভাবশালী চক্র। বৃহস্পতিবার দিবাগত রাতে পাথর উত্তোলনের সময় বাছিত মিয়ার মালিকানাধীন গর্তের মাটি ধসে পড়ে।

এসময় গর্তের মধ্যে থাকা তিন শ্রমিক মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তিন শ্রমিকের মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দিতে গর্তের মালিক ও তার লোকজন রাতেই মরদেহগুলো সরিয়ে ফেলেন।

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, মাটি চাপায় শ্রমিক নিহতের খবর গর্তের মালিক পুলিশকে জানাননি। স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু এর আগেই তিন শ্রমিকের মরদেহ সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে।

তিনি জানান, নিহতদের নাম-ঠিকানা সংগ্রহ করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি রাতের আধারে সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলা সংলগ্ন মতিয়াটিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় ৫ শ্রমিকের মৃত্যু হয়। ওই ঘটনাটি ধামাচাপা দিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ওসির সংশ্লিষ্টতা ছিল বলে জেলা ও পুলিশ প্রশাসনের পৃথক তদন্তে উঠে এসেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে