,

জুমার দিনে গোসলের ফজিলত

news-image

জুমার দিন গোসল করার গুরুত্ব অপরিসীম। নবীকরিম (সা.) বলেছেন,‘প্রতিটি প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর জুমার দিন গোসল করা ওয়াজিব (আবশ্যক)। (বুখারী-মুসলিম)
হাদিসে ওয়াজিব বলে, গুরুত্ব বোঝানো হয়েছে। গোসল না করলে গুনাহ হবে বিষয়টি এমন নয়। কিন্তু নবীজি প্রতি জুমার দিনেই গোসল করেছেন। সামাজিকভাবেও এ গোসলের গুরুত্ব বোঝা যায়। এদিন মসজিদে অন্যদিনের তুলনায় মানুষ বেশি হয়। অপরিচ্ছন্ন পোষাক আর অগোসল শরীরে মসজিদে গেলে পাশে বসা মুসল্লীদের কষ্ট হতে পারে। তার নামাজ-ইবাদতে বিঘœ সৃষ্টি হতে পারে।
জুমার দিনে গোসল করে তাড়াতাড়ি মসজিদে গেলে অনেক সওয়াবের ভাগীদারও হওয়া যায়। আবু দাউদ শরিফের একটি হাদিসে এসেছে, জুমার দিন যে ব্যক্তি ভালভাবে গোসল করলো, তারপর তাড়াতাড়ি মসজিদে গেলো, কোনও বাহনে না চড়ে হেঁটে মসজিদে গেল, ইমামের কাছাকাছি গিয়ে মনোযোগ দিয়ে তার কথা (খুতবা) শুনলো, অনর্থক কোনও কথা বললো না: সে প্রতিটি কদমের জন্যে, এক বছর নামাজ-রোযার সওয়াব পাবে।
একটা সহজ আমলে এতবড় সাওয়াব অর্জন! আমাদের ইবাদত-বন্দেগীর মধ্যে অনেক ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকে। তবে এতো সহজ একটি আমলের মাধ্যমে আল্লাহপাক আমাদের জন্য এতো বড় সাওয়াব রেখেছেন তাই আমরা একটু চেষ্টা করলেই এই সওয়াব লাভ করতে পারি। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা