,

‘৭ দেশের মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা নেই’

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা পুনর্বহাল করার দাবিকে নাকচ করে দিয়েছে মার্কিন আদালত।

ডোনাল্ড ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞাকে সাময়িকভাবে স্থগিত করে গত সপ্তাহে আগে যে রায় দিয়েছিল সিয়াটলের একটি আদালত, সেই রায়ই এবারেও সর্বসম্মতিক্রমে বহাল রেখেছেন তিনজন বিচারকের একটি প্যানেল। তবে সাংবাদিকরা জানাচ্ছেন, সুপ্রিম কোর্ট এ ব্যাপারে পরে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

আর আপিল খারিজ হবার পর প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, লিখেছেন ‘আদালতে দেখে নেব।আমার জাতির নিরাপত্তা এখন ঝুঁকির মুখে।’

মুসলিমপ্রধান সাত দেশের নাগরিকদের প্রবেশ নিয়ে ট্রাম্পের আদেশ সাময়িকভাবে স্থগিত করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, এ ধরনের আইনি রুলিংয়ের কারণে যুক্তরাষ্ট্র খারাপ ও বিপজ্জনক মানুষে ভরে যেতে পারে।

এরপরেই দেশটির বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে জানায় যে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হয়েছে। ওই আপিলও খারিজ করে দিয়েছিল মার্কিন নিম্ন আদালত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে