,

অধিনায়ক আজহার আলির পদত্যাগ

news-image

স্পোর্টস ডেস্ক: প্রত্যাশা মতোই পাকিস্তানের একদিনের দলের অধিনায়ক বদল হল। পদত্যাগ করলেন আজহার আলি। তাঁর বদলে নতুন অধিনায়ক হলেন সরফরাজ আহমেদ। গত বছর থেকেই পাকিস্তানের টি-২০ দলের অধিনায়ক সরফরাজ। এবার তিনি একদিনের দলেরও অধিনায়ক হলেন।

পিসিবি আগেই ইঙ্গিত দিয়েছিল, হতাশাজনক পারফরম্যান্সের জেরে সরিয়ে দেওয়া হবে আজহারকে। পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান বলেছিলেন, অস্ট্রেলিয়া সফরের পর দল দেশে

ফিরলে আজহারের অধিনায়কত্বের বিষয়ে পর্যালোচনা করা হবে। দেশে ফিরে বিমানবন্দরেই বিক্ষোভের মুখে পড়েন আজহার। তিনি আজ পিসিবি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে পদত্যাগ করেছেন।

অধিনায়ক বদলের কথা ঘোষণা করে শাহরিয়র বলেছেন, ‘আজহার আজ আমার সঙ্গে দেখা করে একদিনের দলের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছে। ও বলেছে, অধিনায়কত্বের চাপের ফলে ওর ব্যক্তিগত পারফরম্যান্স খারাপ হচ্ছে। আমি সরফরাজের সঙ্গে কথা বলেছি। ও একদিনের দলের অধিনায়ক হতে রাজি হয়েছে। তাই সরফরাজকেই একদিনের দলের অধিনায়ক নির্বাচিত করেছি আমরা।’

পাকিস্তানের একদিনের দলের পর অদূর ভবিষ্যতে টেস্টেও অধিনায়ক বদল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। তিনি বলেছেন, মিসবা উল হকের সঙ্গে তাঁর ভবিষ্যতের বিষয়ে কথা হয়েছে। মিসবা সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে