,

মা রয়েছেন। তবুও কেন কুকুরের দুধ পান করে এই ছেলে? কারণটি জানলে বিস্মিত হবেন

news-image

 

মোহিতের বয়স যখন বছর চারেক, তখন এক দিন রাস্তার কুকুরদের সঙ্গে খেলতে খেলতে হঠাতই এক সময়ে সে একটি মাদি কুকুরের স্তনে মুখ লাগিয়ে দুধ খেতে শুরু করে। শিশুরা তার মাতৃস্তন্য পান করবে— এটাই জীবজগতের দস্তুর।

কিন্তু ধানবাদের বাসিন্দা ১০ বছরের মোহিত কুমার এই নিয়মের এক আজব ব্যতিক্রম। কারণ, মানবশিশু হওয়া সত্ত্বেও ছোটবেলা থেকেই রাস্তার কুকুরের স্তন্যপান করা তার অভ্যেস। মোহিতের বাবা সুবেদার সিংহ রাস্তার ধারের একটি খাবার দোকানে কাজ করেন। মা পিঙ্কি কুমারী বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন। তাঁদেরই ছেলে মোহিত চার বছর বয়স থেকেই রাস্তার কুকুরদের দুধ খেতে অভ্যস্ত।

সুবেদার সিংহ জানাচ্ছেন, মোহিতের বয়স যখন বছর চারেক, তখন এক দিন রাস্তার কুকুরদের সঙ্গে খেলতে খেলতে হঠাতই এক সময়ে সে একটি মাদি কুকুরের স্তনে মুখ লাগিয়ে দুধ খেতে শুরু করে। সেই শুরু। তার পর আর সেই অভ্যাস ছাড়েনি মোহিত। মোহিতের বাবা-মা জানাচ্ছেন,
বহু বার নানা ভাবে ছেলেকে বোঝানোর চেষ্টা করেছেন তাঁরা, বকাঝকাও করেছেন, তবুও এই অদ্ভুত অভ্যেস ছাড়তে পারেনি মোহিত। এখনও সে সুযোগ পেলেই মাদি কুকুরদের ধরে জোর করে তাদের দুধ খায়।

কুকুরের দুধ খেতে গিয়ে অনেক বার কুকুরের কামড়ও খেতে হয়েছে মোহিতকে। ডাক্তাররা জানাচ্ছেন, এই অভ্যেসের ফলে শুধু যে মোহিতের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে তা-ই নয়, তার মধ্যে রেবিজের মতো মারাত্মক রোগের আশঙ্কাও বাড়ছে।
ছোট্ট মোহিত অবশ্য সেই সব নিয়ে ভাবতে নারাজ। সে জানাচ্ছে, কুকুরের দুধ খেতে ভাল লাগে বলেই সে এই কাজ করে থাকে।

https://www.youtube.com/watch?v=9AaPyqatpEU

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা