,

মহাভারত হলে আমিরই কৃষ্ণ!

news-image

বিনোদন ডেস্ক :কর্ণ অথবা কৃষ্ণ। বড় পর্দায় মহাভারত হলে এই দুই চরিত্রই পছন্দ আমির খানের। এক্ষেত্রে কৃষ্ণই প্রথম পছন্দ মিস্টার পারফেকশনিস্টের। নিজে মুখেই সে কথা জানিয়েছেন আমির। সব ঠিকঠাক এগোলে ‘বাহুবলি : দ্য কনক্লুশন’-এর পর হয়তো মহাভারতে হাত দেবেন পরিচালক রাজামৌলি। আর সেক্ষেত্রে পরিচালকের পছন্দের তালিকায় ইতিমধ্যেই রয়েছেন তিন হেভিওয়েট তারকা। আমির খান, রজনীকান্ত, মোহনলাল।

মহাভারত তাঁর ড্রিম প্রোজেক্ট, প্রকাশ্যে সে কথা বহুবারই বলেছেন রাজামৌলি। এই ছবির জন্য সময়টা বড় ফ্যাক্টর। ছবির কাজে অনেকটা সময়ই দিতে হবে অভিনেতাদের। বিগ বাজেটের এই ছবির জন্য প্রায় ৪০০ কোটি টাকা প্রাথমিকভাবে ধরা হয়েছে। হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যেই মহাভারতে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন আমির খান। বলেছেন, “আমি রাজামৌলির কাজের খুব বড় ভক্ত। যদি কখনও ও মহাভারত নিয়ে কাজ করে কর্ণ অথবা কৃষ্ণ চরিত্রে আমি অভিনয় করতে চাই। তবে কৃষ্ণই আমার প্রথম পছন্দ।” তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ঘোষণা হয়নি। এখন তারই অপেক্ষা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা