,

নতুন ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন চাই : এরশাদ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন চাই। নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা কথা দিয়েছেন সুষ্ঠু নির্বাচন করবেন। আমরাও তা চাই।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউট মিলনায়তনে দলের যৌথসভায় জেলা ও উপজেলা নেতাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। উক্ত যৌথসভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমির হাওলাদার।

এরশাদ বলেন, নতুন প্রধান নির্বাচন কমিশনার না কি জাতীয় পার্টির প্রস্তাবনা থেকে এসেছে, পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। কিন্তু আমি জানি না। তবে খুশি হয়েছি, আমাদের নামের প্রস্তাবনা থেকে সিইসি হয়েছে। আমরা চাই তার অধীনে সুষ্ঠু নির্বাচন হোক।

আসন্ন গাইবান্ধার উপ-নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নবগঠিত নির্বাচন কমিশনের এটাই প্রথম নির্বাচন। এ নির্বাচনে যদি ইসি নিরপেক্ষতার পরিচয় দিতে না পারে তাহলে জাতি তাদের ক্ষমা করবে না।

এরশাদ আক্ষেপ করে বলেন, কোনো নির্বাচন কমিশনই আমার সাথে সুবিচার করেননি। ১৯৯১ ও ৯৬ সালে জেলে থেকে নির্বাচন করেছি। ২০০১ সালে আমাকে নির্বাচন করতে দেয়া হয়নি। অথচ আওয়ামী লীগ আমাদের সমর্থনেই ক্ষমতায় এসেছিলো।

আমাদের কোনো বন্ধু নেই উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, জাতীয় পার্টি যেন ক্ষমতায় আসতে না পারে এবং শক্তিশালি হতে না পারে -এক্ষেত্রে আওয়ামী লীগ-বিএনপি এক। তাই আমাদের আরো শক্তিশালি হতে হবে।

তিনি আরো বলেন, ২৬ বছর ক্ষমতার বাইরে। সেনাপ্রধান ছিলাম, রাজনীতিবিদ হয়েছি। কিন্তু এপথ খুব পিচ্ছিল। বহু ঘাত-প্রতিঘাত অবিচার সহ্য করে আমরা আজও টিকে আছি। জাতীয় পার্টি আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালি। আমরা সারাদেশে প্রার্থী বাছাই কাজ ইতিমধ্যে শুরু করেছি।

তিনি জেলা নেতাদের আগামী পনেরদিনের মধ্যে যারা জাতীয় নির্বাচন করবে তাদের তালিকা দেয়ার আহ্বান জানান।

যৌথসভায় নিয়ে অংশ নিয়ে বিরোধীদলের নেতা ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, আগামী নির্বাচনে আমাদের কোনো রকম ভুল করা চলবে না। সিদ্ধান্ত নিয়ে তা পাল্টানো যাবে না।

তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি তিনটি নির্বাচন করেছি। দলের চেয়ারম্যানকে জেল থেকে মুক্ত করার জন্য জীবনের ঝুকি নিয়ে তোমাদের সাথে কাজ করেছি। কোনো কিছুতেই আবেগে বসে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না।

দলের অপর কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, জাতীয় পার্টি সাম্প্রদায়িকও না অসাম্প্রদায়িকও না। আমরা মধ্যপহ্নী। আওয়ামী লীগ নিজেকে অসম্প্রদায়িক দাবি করে। অথচ তারা ক্ষমতাসীন হয়েও রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে পারে নাই।

জাপা মহাসচিব রুহুল অামিন হাওলাদার এমপি বলেন, পল্লীবন্ধু এরশাদের মামলা প্রত্যাহারের জন্য অামরা সরকারের কাছে একাধিকবার দাবি জানিয়েছি, কিন্তু অামাদের কথা রাখেনি। অথচ তারা ক্ষমতায় এসে তাদের পাঁচ হাজার মামলা প্রত্যাহার করেছে।

তিনি বলেন, অামরা অার কারো দয়ায় এরশাদের মামলা প্রত্যাহার করাতে চাই না। দলকে অারো শক্তিশালী করে অান্দোলনের মাধ্যমেই এ মামলা অামরা প্রত্যাহার করাবো ইনশাল্লাহ।

সভায় আরো বক্তব্য রাখেন, আবু হোসেন বাবলা এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতি, তাজ রহমান, উপদেস্টা শামীম হায়দার পাটোয়ারি, যুগ্ম মহাসচিব ইয়াহিয়া চৌধুরী এমপি, আমির হোসেন ভূঁইয়া এমপি, ফখরুল আহসান শাহাজাদা, ইসহাক ভূঁইয়া, অন্যন্যা হোসাইন মৌসুমী, একেএম আসরাফুজ্জামান খান, সৈয়দ ইফতেখার আহসান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে