,

এক সিনেমায় ২৯ গান!

news-image

 

বিনোদন ডেস্ক : রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত পরবর্তী সিনেমা জাগ্গা জাসুস। এ বছর বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি এটি। এরই মধ্যে সিনেমাটির পোস্টার এবং ট্রেইলার দর্শকের মন জয় করেছে।

শোনা যাচ্ছে, একজন কিশোর গোয়েন্দার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে বের করার গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। তবে গোয়েন্দা গল্প হলেও এ সিনেমায় নাকি মোট ২৯টি গান রয়েছে।

সিনেমাটির সংগীত পরিচালনা করছেন প্রীতম। এতে মোট কতটি গান রয়েছে এ প্রসঙ্গে তিনি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘সর্বমোট ২৯টি গান রয়েছে।’

এতগুলো গান থাকার পেছনে কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আপনি খেয়াল করে দেখবেন সিনেমায় রণবীর কথা বলতে গেলে আটকে যান। কিন্তু শুধু গান গাওয়ার সময় তিনি আটকান না। তিনি যখন আবেগ প্রকাশ করতে চান তখন গানের মাধ্যমে করেন। লা লা ল্যান্ড সিনেমায় যেভাবে গান ব্যবহার করা হয়েছে বিষয়টি তেমন। গানগুলো গল্পের অংশ। এবং এর মধ্যে দিয়েই গল্পের বর্ণনা দেয়া হবে।’

জাগ্গা জাসুস সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন রণবীর কাপুর, অনুরাগ বসু, সিদ্ধার্থ রয় কাপুর এবং মহেশ সামাত। রণবীর-ক্যাটরিনা ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন শাশ্বত চ্যাটার্জি, আদাহ শর্মা প্রমুখ। আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের