,

নির্বাচনের প্রস্তুতি নিন : হাছান

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ মুখপাত্র এবং দলের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান করেন।

হাছান মাহমুদ বলেন, বাতুলতা না করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা এমন হাঁটু ভাঙা বিএনপি চাই না।

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির অসন্তোসের সমালোচনা করে হাছান বলেন, সার্চ কমিটি বরণ্য ব্যক্তিদের নিয়ে ইসি গঠন করেছে। এরপরও বিএনপি প্রশ্ন তুলেছে। বিএনপির প্রতিক্রিয়া দেখলে মনে হয়, আল্লাহ পাক ফেরেস্তা পাঠালেও তারা রাজনৈতিক গন্ধ খুঁজবে। আল্লাহ ইবলিশ শয়তানকে খুশি করতে পারে নাই, বিএনপিকেও করতে পারবে না।

হকারদের পাশে আওয়ামী লীগ সব সময়ই আছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, আমি আশা করব সিটি করপোরেশন কর্তৃপক্ষ হকারদের সাথে বসে আলোচনার মাধ্যমে একটা বাস্তব সমাধান করবে। উন্নত বিশ্বে হলিডে মার্কেট রয়েছে এখানেও তার ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া যেসব স্থানে হকার বসলে সাধারণ মানুষের সমস্যা হবে না, সেসব স্থানে তাদের ব্যবসা করার অনুমতি দেয়া যেতে পারে।

হকার্স লীগের সভাপতি এসএম জাকারিয়া হানিফের সভাপতিত্বে সাবেক স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী সৈয়দ শামসুল হক টুকু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, হকার্স লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদ আলী বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের