,

ঢাকা অচলের হুমকি বাবলার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেযারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মামলা প্রত্যাহার করা না হলে আন্দোলনের মাধ্যমে ঢাকা অচল করে দেয়ার হুমকি দিয়েছেন জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস ইন্সিটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত পার্টির যৌথ সভায় তিনি সরকারের প্রতি এই হুঁশিয়ারি দেন।

সভায় বাবলা বলেন, আমরা সরকারের সহযাত্রী। সরকারের দুঃখ-সুখের সাথী। আমাদের নেতা এরশাদের সমর্থন নিয়ে আওয়ামী লীগ বাবরবার ক্ষমতায় এসেছে। কিন্তু আওয়ামী লীগ সরকার এরশাদের মামলা প্রত্যাহার করছে না।

তিনি বলেন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহারের জন্য রাস্তায় ভাংচুর করেছে। জাতীয় পার্টির ভাংচুর অবরোধ হরতালের রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু দলের সাধারণ নেতাকর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে জাতীয় পার্টি ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে পল্লীবন্ধু এরশাদের মামলা প্রত্যাহারের দাবিতে রাজপথে নামবে। প্রয়োজনে কঠোর কর্মসূচির মাধ্যমে ঢাকা অচল করে দিয়ে এরশাদের মামলা প্রত্যাহার করতে সরকারকে বাধ্য করবে জাতীয় পার্টি।

এ সময় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের শীর্ষনেতা ও জেলা উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে