বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের সংগ্রহ ৩৫৬

news-image

স্পোর্টস ডেস্ক : হায়দরাবাদের ব্যাটিং স্বর্গে বড় স্কোর নিয়েই সুবিধাজনক অবস্থানে থেকে প্রথম দিন শেষ করল স্বাগতিক ভারত। টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা যে কতটা সঠিক ছিল তা আর বলার অপেক্ষা রাখেনা। ক্যাচ মিস আর রান আউট মিসের পরও বাংলাদেশের বোলাররা তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে। তারপরও মুরালি বিজয় আর বিরাট কোহলির জোড়া সেঞ্চুরিতে ভর করে দিনশেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩৫৬ রান। দুই অপরাজিত ব্যাটসম্যন বিরাট কোহলি ১১১ রান এবং আজিঙ্কা রাহানে ৪৫ রানে দিন শেষ করেছেন।

দিনের শুরুতে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল টাইগাররা। প্রথম ওভারেই লোকেশ রাহুলের স্ট্যাম্প ছত্রখান করে দেন তাসকিন আহমেদ। এটাই শেষ নয়, টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশ চাপে পড়ে যায় ভারত। মেহেদী মিরাজের বলে ক্যাচ উঠে দুটি। কিন্তু সাকিব আল হাসানের সৌজন্যে বেঁচে যান চেতেশ্বর পুজারা এবং মুরালি বিজয়। এরপর মুরালি বিজয়ের একটি সহজ রানআউট মিস করেন মেহেদী মিরাজ। যে কারণে এই দুজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ১৭৮ রানের জুটি গড়েন। সেই মেহেদী মিরাজই অবশেষে ভাঙেন এই জুটি। ৮৩ রান করে সাজঘরে ফিরেন পুজারা। কিন্তু এই স্বস্তি স্থায়ী হয়নি বেশিক্ষণ।

দুইবার জীবন পাওয়া মুরালি বিজয় সেঞ্চুরি তুলে নেন। ১৪৯ বলে ১১টি চার এবং ১টি ছক্কায় তিনি তিন অংকের ম্যজিক ফিগারে পৌঁছান। ১০৮ রান করে তিনি শিকার হন অপর স্পিনার তাইজুল ইসলামের। এরপর ক্রিজে এসেই স্বভাবসুলভ ব্যাটিং তাণ্ডব শুরু করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আজিঙ্কা রাহানেকে নিয়ে তিনি দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। একসময় সেঞ্চুরি আসে বিশ্বের ভয়ঙ্করতম এই ব্যাটসম্যানের ব্যাট থেকে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান