,

শাকিবের নায়িকা হতে আগ্রহী কোয়েল

news-image

বিনোদন প্রতিবেদক : শোনা যাচ্ছে শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা কোয়েল মল্লিক। ছবির নাম ‘বিদ্রোহী’।

কলকাতার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও বাংলাদেশের জনপ্রিয় কোনো একটি প্রযোজনা প্রতিষ্ঠান যৌথভাবে নির্মাণ করবে ছবিটি। দুই বাংলার দুই সুপারস্টার জুটি বাঁধলে সেই ছবি দর্শক মাতাবে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই এই খবর নিয়ে বিস্তর আলোচনা চলচ্চিত্রপাড়ায়।

ঢাকার সুপারস্টার শাকিব কলকাতার দুই শীর্ষ নায়িকা শ্রাবন্তীর সঙ্গে অভিনয় করে সফল হয়েছেন। সম্প্রতি তিনি শুভশ্রীর সঙ্গেও একটি বিগ বাজেটের ছবির কাজ শেষ করেছেন। আপনার ব্যক্তিগত কোনো আপত্তি কিংবা অনাগ্রহ নেই তো শাকিবের সঙ্গে কাজ করা নিয়ে? এমন প্রশ্নের জবাবে কোয়েল বলেন, ‘না না, একদমই না। শাকিব খানকে আমি চিনি। গেল বছর উনি কলকাতায় অনেকটাই আলোচিত ছিলেন। শুনেছি বাংলাদেশের চলচ্চিত্রে তার অবস্থান শীর্ষে। তার সঙ্গে কাজ করতে কোনো আপত্তি নেই আমার। বরং উনার নায়িকা হতে খুব আগ্রহী আমি। গল্প ও চরিত্র পছন্দ হলে অবশ্যই কাজ করা হবে।’

পাশাপাশি অপেক্ষায় থাকতে হচ্ছে শাকিব খানের। ছবিটির আনুষ্ঠানিকতা শেষ করে শিগগিরই ঢাকায় ফিরবেন তিনি। তখনই ঘোষণা দেবেন ‌‘বিদ্রোহী’ ছবিতে তার নায়িকা ও বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম।

তবে এটি নিশ্চিত, প্রথমবারের মতো কলকাতার চলচ্চিত্রের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে ছবি করতে যাচ্ছেন শাকিব খান। ছবিটিতে থাকবে অনেক চমক।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের