,

কোহলি-রাহানে এগিয়ে নিচ্ছেন ভারতকে

news-image

স্পোর্টস ডেস্ক : হায়দরাবাদে ঐতিহাসিক টেস্টে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ২৭৭ রান। বিরাট কোহলি ৬৫ এবং আজিঙ্কা রাহানে ১২ রান নিয়ে ব্যাট করছেন।

বৃহস্পতিবার শুরু হওয়া ঐতিহাসিক টেস্টে টস হেরে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। ভারতের ওপেনার লোকেশ রাহুলকে ইনিংসের চতুর্থ বলেই বোল্ড করে শুভ সূচনা এনে দেন পেসার তাসকিন আহমেদ।

দলীয় ও ব্যক্তিগত ২ রানের মাথায় সাজঘরে ফেরেন রাহুল।

এরপর দলের হাল ধরেন মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারা। তাদের জুটি শুরুর ধাক্কা সামাল দিয়ে ভারতকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেয়। তাদের জুটিতে আসে ১৭৮ রান।

এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৮৩ রান করা পূজারাকে ফেরান মিরাজ। তবে ১৯তম ওভারে নিশ্চিত রান আউটের হাত থেকে বেঁচে যাওয়া বিজয় নিজের টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন।

অবশ্য সেঞ্চুরির পরই ব্যক্তিগত ১০৮ রানে তাইজুলের বলে বোল্ড হন বিজয়।

বাংলাদেশ একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বী এবং তাইজুল ইসলাম।

ভারত একাদশ: মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার এবং উমেশ যাদব।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের