,

বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের ৪৩ তম ক্ষুদ্র ঋণ বিতরণ

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া )প্রতিনিধি : বৃহস্পতিবার সকাল ১০টায় বাঞ্ছারামপুরে দূর্গারামপুর গ্রামে বসুন্ধরা ফাউন্ডেশনের ৪৩তম সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্ষুদ্র ঋণ বিতরণ করেন। প্রধান অতিথি ঋণ গ্রহিতাদের উদ্দেশ্যে বলেন, এই সুদমুক্ত ঋণ যেন কোন ভাবেই মাদকের ও সুদের কাজে ব্যবহৃত না হয়। উপস্থিত ঋন গ্রহিতাদের নিজ নিজ সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
গতকাল ৫ শত ৬৪ জন দরিদ্র নারিদের মাঝে ৫৩ লক্ষ টাকা ঋণ বিতরন করা হয়। এর মধ্যে ৪২৮ জন পুরাতন সদস্যদেরকে জন প্রতি ১০ হাজার টাকা করে এবং নতুন ১৩৬ জনকে ৭ হাজার ৫শত টাকা করে সুদ মুক্ত ঋণ দেওয়া হয়। এ নিয়ে বসুন্ধরা ফাইন্ডেশন বাঞ্ছারামপুর উপজেলার ১৪ হাজার ১শত ৯৫ জন দরিদ্র ও হতদরিদ্র সুবিধিা বঞ্চিত লোকদের আর্থিক ভাবে সাববলম্বী এবং অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে বলে জানান ফাউন্ডেশনের ইনচার্জ মোঃ মোশারফ হোসেন। ঋণ বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপ মহাব্যবস্থাপক মাইমুন কবির, অগ্রনী ব্যংক বাঞ্ছারামপুর শাখার ম্যানেজার খোকন চন্দ্র কর্মকার, বসুন্ধরা গ্রুপের তত্ব্যাবধায়ক প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, বসুন্ধরা কর্মকর্তা আনোয়ার হোসেন এবং সোবানিয়া ইসলামীয়া আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমীন আব্দুল্লাহ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে