,

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

news-image

বিশেষ প্রতিনিধি : প্লট বরাদ্দে অনিয়মের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী ও পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল রাজধানী থেকে আজ বৃহস্পতিবার ভোরে তাঁদের গ্রেপ্তার করে।

ইকবাল উদ্দিন চৌধুরী সাবেক সচিব। আর শওকত আজিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক। দুদক সূত্র জানায়, আজ ভোরে পরীবাগের বাসা থেকে ইকবাল উদ্দিন চৌধুরীকে এবং গুলশানের বাসা থেকে শওকত আজিজকে গ্রেপ্তার করা হয়।

প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা মামলায় ইকবাল ও শওকতকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় ইকবাল উদ্দিন চৌধুরীসহ রাজউকের তৎকালীন বোর্ডের ছয়জন এবং দুই ভাই শওকত আজিজ ও রুবেল আজিজকে আসামি করা হয়।

মামলায় বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে ও অবৈধ প্রভাব খাটিয়ে রাজউকের তৎকালীন চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী দুই ভাই শওকত আজিজ ও রুবেল আজিজের নামে ২০ কাঠা জমি বরাদ্দ করেন। যদিও তাঁরা জমির জন্য আবেদন করেননি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের