,

নাসিরনগরে নির্মণাধীন ব্রীজের গর্তে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

news-image

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মাণাধীন ব্রীজের নীচে পড়ে রডের আঘাতে স্কুল ছাত্র মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের এঘটনা ঘটে। নিহত শিশুর নাম মাহমুদুল হাসান মাহিন(১০)। সে চিতনা গ্রামের শরীফ উদ্দিনের ছেলে ও গুনিয়াউক বেবী মেমোরিয়াল কিন্ডার গার্টেনের ৫ম শ্রেনীর ছাত্র।
পরিবারের লোকজন জানান,সকালে মাহিন বাড়ির পাশে খেলা করতে গিয়ে একটি নিমার্ণাধীন ব্রিজের নিচে রডে পড়ে শিশুটির কোমড়ের ঢুকে যায়। দ্রুত উদ্ধার করে আশংকাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে গুনিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে