,

রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শুনলেন ৩ দেশের হাইকমিশনাররা

news-image

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত তিনটি দেশের হাইকমিশনাররা কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান ব্রিটেনের হাইকমিশনার অ্যালিসন ব্লেক, কানাডার হাইকমিশনার বিনো পিয়েরে লারামি ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার মিজ জুলিয়া নিব্লেট।

পরে তারা রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তারা উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, সকাল ১০টার দিকে কুতুপালং ক্যাম্পসংলগ্ন এসিএফ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

বুধবার রাতে কক্সবাজারের জেলা প্রশাসকের পক্ষের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান এ তিন হাইকমিশনারের সঙ্গে মতবিনিময় করেন।

এদিকে গত ২৯ ও ৩০ জানুয়ারি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে কফি আনান কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল। ৩১ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ ৯ সদস্যের প্রতিনিধিদল উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা