,

মেয়ের পক্ষ নিয়ে বিপাকে ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিজের মেয়ের পক্ষে সরকারি টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি প্রেসিডেন্টের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানের পোশাকসহ আরও কিছু পণ্য বিক্রি বন্ধের ঘোষণা দেয় মার্কিন চেইন শপ নর্ডস্ট্রম কর্তৃপক্ষ।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার তাদের এমন সিদ্ধান্তের সমালোচনা করেন ট্রাম্প। এখানেই শেষ হলে কথা ছিল। কিন্তু পরে মার্কিন প্রেসিডেন্টের জন্যে নির্ধারিত টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করেন ট্রাম্প। টুইট বার্তায় নর্ডস্ট্রমকে দোষারোপ করে তিনি বলেন, ইভাঙ্কার সাথে অন্যায় আচরণ করা হয়েছে। এরপরই বিষয়টির তীব্র সমালোচনা করছেন অনেকে। খবর বিবিসির।

একজন ডেমোক্রেট সিনেটর এমন কাজকে খুবই ‘অনুপযুক্ত’ বলে অভিহিত করেন। আর আগে হোয়াইট হাউজের নীতিসংক্রান্ত বিষয় দেখতেন এমন একজন ব্যক্তি এটিকে বলেছেন, ‘ভয়াবহ’। নর্ম এইজেন নামের সেই ব্যক্তি নর্ডস্ট্রমকে ট্রাম্পের এমন কাজের বিরুদ্ধে স্থানীয় আদালতের শরণাপন্ন হবারও পরামর্শ দেন।

পেনসেলভেনিয়ার সিনেটর বব কেসির মুখপাত্র এর সমালোচনা করে বলেন, একজন প্রেসিডেন্ট যখন নিজের পরিবারকে সমৃদ্ধ করতে একটি প্রাইভেট কোম্পানির বিরুদ্ধে কথা বলেন তখন এটি খুবই অনৈতিক বলে মনে হয়।

তবে হোয়াইট হাউজের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন কাজের সাফাই দেয়া হয়েছে। মুখপাত্র সেন স্পাইসার সমালোচনাকারীদের নীতি নিয়েই প্রশ্ন তুলে বলেছেন, এটি সন্তানের হয়ে একজন বাবার পক্ষ অবলম্বন করা- এখানে অন্য কিছু যারা খুঁজছেন তারাই বরং বিপথে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা