,

লাঞ্চের আগেই তিনটি সুযোগ মিস করল বাংলাদেশ!

news-image

স্পোর্টস ডেস্ক : আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহিম জোর দিয়ে বলেছিলেন, প্রতিটি সুযোগ কাজে লাগানোর জন্য। কিন্তু ম্যাচের প্রথম দিনে প্রথম সেশনেই সেই চেষ্টার ছিঁটেফোটাও দেখা গেল না বাংলাদেশি ফিল্ডারদের মধ্যে। প্রথম দিন লাঞ্চের আগেই তিন তিনটি আউটের সুযোগ তাই হেলায় নষ্ট হলো! প্রথম ওভারে তাসকিনের দেওয়া ধাক্কা সামলে উঠেছে ভারত। যার পেছেন ফিল্ডারদের অবদান কম নয়।

এতদিন তাসকিনের বলেই হাতে সাবান মেখে নামতেন বাংলাদেশের ফিল্ডাররা। আজ মেহেদী হাসান মিরাজের বলেই দুইবার সুযোগ মিস হয়। মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় ওভারে দুবার স্লিপে ক্যাচ ধরার চেষ্টায় হাতও লাগাতে পারেননি সাকিব আল হাসান। চেতেশ্বর পুজারার ক্যাচ একটু দূর দিয়ে গেলেও মুরালি বিজয়ের ক্যাচ হাতের কাছেই পেয়েছিলেন সাকিব।

সবচেয়ে দৃষ্টিকটু লেগেছে মুরালি বিজয়ের রানআউট থেকে বেঁচে যাওয়ার অবিশ্বাস্য দৃশ্যটি। দুই ব্যাটসম্যান এক প্রান্তে তারপরও রান আউট করতে পারেনি টাইগাররা। কামরুল ইসলাম রাব্বির থ্রো স্টাম্পের সামনে থেকে ধরতে পারেননি মেহেদী হাসান মিরাজ। মুরালি বিজয় তখনো উইকেট থেকে অনেক দূরে। এমন একটি সুযোগ মিস করা সত্যই অবিশ্বাস্য। মুরালি নিজেও বিশ্বাস করতে পারেননি। তাই বেঁচে যাওয়ার পর সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা