,

মার্কিন ভিসা পেতে লাগবে সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড!

news-image

অনলাইন ডেস্ক : অদূর ভবিষ্যতে বিদেশী নাগরিকদের ভিসা প্রদান করতে সোশ্যালমিডিয়ার পাসওয়ার্ড চাইতে পারে আমেরিকা! মার্কিন হোম-গ্রাউন্ড সিরিউরিটির সেক্রেটারি জন কেলি সম্প্রতি এমনটিই জানিয়েছেন। তিনি বলেন, আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা আরো মজবুত করার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এক্ষেত্রে বোঝা যাবে যে, কোন বিদেশী নাগরিক দেশের জন্য ভবিষ্যতে আতঙ্ক হয়ে উঠতে পারে।

এদিকে আমেরিকায় নিষিদ্ধ হওয়া সাতটি মুসলিম দেশ ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন থেকে আগত নাগরিকদের উপর বিশেষ করে প্রযোজ্য হবে নিয়মটি। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সূত্রে খবর, বিদেশ থেকে আগত প্রতিটি নাগরিকের উপর আলাদা আলাদা করে নজর রাখা কঠিন মনে করেই এই পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে মার্কিন প্রশাসন। যার ফলে সেই সমস্ত বিদেশী নাগরিকদের সোশ্যালমিডিয়া আইডি ও পাসওয়ার্ড থাকলে যাতে তাদের গতিবিধির উপর নজর রাখা যায়। তবে এই বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে যে বিদেশী নাগরিকদের ভিসা পাওয়ার ক্ষেত্রে আরো কড়া চেকিং শুরু করতে যাচ্ছে মার্কিন প্রশাসন, এই কথায় সেই বিষয়ে ইঙ্গিত দিয়ে রেখেছেন মার্কিন হোম-গ্রাউন্ড সিরিউরিটির সেক্রেটারি জন কেলি। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা