,

শুরুতেই তাসকিনের আঘাত

news-image

 

স্পোর্টস ডেস্ক :হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলির ভারত। বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়েছে।

স্কোর: ভারত ২/১
ব্যাটিংয়ে: মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারা

আউট: লোকেশ রাহুল (২)

শুরুতেই তাসকিনের আঘাত: ইনিংসের চতুর্থ বল। তাসকিনের অফস্ট্যাম্পের বাইরের বল কভার ড্রাইভ করতে গিয়েছিলেন লোকেশ রাহুল। ব্যাটের সঙ্গে পায়ের কোনো যোগাযোগ ছিল না। ব্যাটের কানায় লেগে বল আঘাত করে পায়ে, এরপর স্ট্যাম্পে। উল্লাস বাংলাদেশ শিবিরে। অসাধারণ বোলিং না হলেও শুরুতেই ভারত শিবিরে আঘাত করেন তাসকিন আহমেদ। ২ রানে আউট লোকেশ রাহুল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বী।

ভারত একাদশ: মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার উমেশ যাদব।

হেড টু হেড : দুই দল এখন পর্যন্ত ৮ টেস্ট খেলেছে। ৬টি জিতেছে ভারত। বৃষ্টির কল্যাণে ২টি ম্যাচ ড্র হয়েছে।

প্রথম ভারত সফর : টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ২০০০ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। এরপর বাংলাদেশের মাটিতেই আরও ৭টি টেস্ট খেলে দুই দল। কিন্তু ‘প্রতিবেশী দেশ’ ভারতে একটি টেস্ট খেলার সুযোগ ও সৌভাগ্য হয়নি বাংলাদেশের। ১৭ বছর পর আজ প্রথমবারের মত ভারতের মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ।

টিভিতে দেখুন : বাংলাদেশ-ভারত ম্যাচটি বাংলাদেশের দুটি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও দীপ্ত টিভি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া স্পোর্টস টিভি চ্যানেল স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-৩, স্টার স্পোর্টস এইচডি-১, স্টার স্পোর্টস এইচডি-৩ চ্যানেলেও উপভোগ করতে পারবেন। যুক্তরাজ্যে স্কাই স্পোর্টস টু, অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস ফাইভ, মার্কিন যুক্তরাষ্ট্রে উইলো স্পোর্টস, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ওএসএন স্পোর্টস ক্রিকেট, মালয়েশিয়ায় অ্যাস্ট্রো ক্রিকেট এবং সিঙ্গাপুরে স্টার ক্রিকেট চ্যানেলে দুই দলের টেস্ট মহারণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে