,

ডিমলায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ১২ জন হাসপাতালে

news-image

নিজস্ব প্রতিবেদক : নীলফামারীর ডিমলায় খাদ্যে বিষক্রিয়ায় ৩ শিশুসহ একই পরিবারের ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থীও রয়েছে।

বুধবার, ০৮ ফেব্রুয়ারি রাতে বিষক্রিয়ায় আক্রান্তদের ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়।
আক্রান্তরা হলেন, ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের উত্তর আকাশকুড়ি গ্রামের মৃত মোজাফফর হোসেনের পুত্র আব্দুস সাত্তার (৬৫), আব্দুস সাত্তারের কন্যা ৯ম শ্রেণির ছাত্রী ছবি আক্তার (১৫), পুত্র এসএসসি পরীক্ষার্থী নুর আলম সিদ্দিকুর রহমান (১৬), গোলাম রাব্বানী (২০), আব্দুল হাই (২২), ফরিদুল ইসলাম (২৫), আব্দুর রশিদের শিশুপুত্র ফাহিম (৩), আব্দুল সাদিক (৫), কন্যা রুমা আক্তার (২৬), আজাদের স্ত্রী মিনা আক্তার (২৩), আব্দুল হাই-এর শিশুপুত্র জিহাদ (৩), স্ত্রী জবেদা বেগম (২৫)।
আব্দুল হাইয়ের স্ত্রী জবেদা বেগম জানান, আগের দিন রান্না করা নাপা শাক দিয়ে পরিবারের সবাই ভাত খেয়েছিলেন। সন্ধ্যার দিকে স‍বাই একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন।

ডিমলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার রায় বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে আকস্মিক উদরাময় দেখা দিয়েছে। সবাই বর্তমানে সুস্থ হওয়ার পথে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে